ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লন্ডনে গোলাপগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সরওয়ার হোসেনের মতবিনিময়

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

লন্ডনে গোলাপগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সরওয়ার হোসেনের মতবিনিময়
লন্ডনে সফররত সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জননেতা সরওয়ার হোসেন গোলাপগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে এ মতবিনিময় ও এক নৈশ্যভোজের আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রতিটি গ্রামে আজ প্রায় ১০ বছর যাবত যাচ্ছি। সাধারণ মানুষের জন্য কাজ করছি, মানুষেরর সুবিধা অসুবিধায় , সুখ দুঃখের কথা শুনছি। সাধ্যমত সাধারণ মানুষের জন্য কাজ করছি। তৃণমূলের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা আমাকে ভালোবাসে। সাধারণ মানুষ চায় আমি যেন তাদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলি। এ চাওয়া এবং মানুষের ভালোবাসা থেকেই আমার এলাকার জন্য কাজ করার ইচ্ছা। আমার বিশ্বাস মহান আল্লাহ পাক যদি সহায় হোন এবং আমার নেত্রী যদি চান তবেই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিলেট-৬ থেকে নির্বাচন করবো। সরওয়ার হোসেন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমস্ত বাংলাদেশের খবর রাখেন। তাই আমার বিশ্বাস তৃণমূলের নেতা কর্মী এবং সাধারণ মানুষের কথা বিবেচনা করে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন নেত্রী উনার হাতেই তুলে দিবেন। মতবিনিময় ও নৈশভোজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট, লেখক আব্দুল মুনিম জাহেদি ক্যারল, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র গোলাপগজ্ঞ হেল্পিং হ্যান্ড এর সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান ইসি সদস্য জবরুল ইসলাম লনি, হাওয়া টিভির সিইও মাহমুদুর রহমান শানুর,গোলাপগঞ্জ হেল্লিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ মাছুম, সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, ঢাকাদক্ষিন ডিগ্রি কলেজের নির্বাচিত ভিপি তওফিক আহমেদ টিটু, সাংবাদিক মারুফ আহমদ, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন কবির চৌধুরী একলিম, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা আব্দুল বারী নাছির, সৈয়দ ফাইজুল ইসলাম, সুয়েজ আহমেদ, সাহেদ আহমেদ, লিটন আহমেদ, খায়রুল ইসলাম প্রমুখ। (বিজ্ঞপ্তি)