ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর কমিটি গঠন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:৪৯ এএম

বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর কমিটি গঠন
যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখা উপজেলার বাসিন্দাদের নিয়ে বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম প্রকাশ করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হুসাইন আহমদকে সভাপতি, সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক এবং সলিসিটর আবুল কালাম রুকনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি অধ্যাপক শফিকুল হক স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ জাকারিয়া খান। মানবতার চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র এক সভা গত ১৫ই জানুয়ারি রবিবার ইস্ট লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সোহেল রহমান এর সভাপতিত্বে সভার শুরুতে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সালাহ উদ্দিন সুমনের মায়ের মৃত্যুতে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা লিয়াকত। দ্বি-বার্ষিক সভাটি সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সোহেল রহমান। বিদায়ী সাধারণ সম্পাদক আবু রহমান বিগত বছরে সংগঠনের সাফল্য এবং সম্পাদিত কার্যক্রম তুলে ধরেন। উল্লেখ্য ২০১৭ সালে প্রতিষ্ঠিত বড়লেখা ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন  থেকে বড়লেখা উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি  হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন দুর্যোগকালে খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী, হুইল চেয়ার,  সেলাই মেশিন বিতরণ সহ এগারোটি পাকা গৃহ নির্মাণ করে দিয়েছে। এছাড়াও টিউবওয়েল স্থাপন, অসংখ্য হতদরিদ্র পরিবারের গৃহনির্মাণের জন্য  নির্মাণ সামগ্রী দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে। এছাড়াও বিভিন্ন সময়ে ভাসমান মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবাও চলমান রয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আংশিক কমিটির নাম প্রকাশ এবং একই সাথে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করার জন্য দায়িত্ব প্রদান করা হয়। একই সাথে জালাল আহমদকে সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। সভায়  উপস্থিত ছিলেন পীরজাদা হোসেন আহমেদ, জালাল উদ্দিন আহমেদ, আহমেদ জুবায়ের লিটন, শফিকুল হক স্বপন, আসাদ উদ্দিন, নাইম শাহিদ আসুক, হাফিজ লিয়াকত, সোহেল রহমান, কায়সারুল ইসলাম সুমন, পারুল আহমেদ, ব্যারিষ্টার সালাহ উদ্দিন সুমন, সলিসিটর আবুল কালাম রুকন, ব্যারিষ্টার রাফিকুল ইসলাম রাফি, আব্দুল আহাদ, ফয়সল উদ্দিন আহমেদ, আব্দুল হাসিব, আবু রহমান প্রমুখ।

মানুষের মরদেহ জৈব সার করা যাবে! | 52Bangla TV

https://www.youtube.com/watch?v=QckbxXzWdIk