ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লন্ডনে সিলেট সিটির তিন কাউন্সিলারের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

লন্ডনে  সিলেট সিটির তিন কাউন্সিলারের সাথে মতবিনিময়
সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার রেজওয়ান আহমদ, কাউন্সিলার নজরুল ইসলাম মুনিম ও কাউন্সিলার সিকান্দর আলীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৪ নভেম্বর সোমবার রাতে পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সিলেট শহরে জন্ম নেয়া ও বেড়ে উঠা যুক্তরাজ্যে বসবাসরতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবুবকর ফয়েজী সুমন। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন আব্দুস শহিদ। সম্প্রতি সিলেটে মৃত্যুবরণকারী আলহাজ কুনু মিয়া, মিশফাক আহমদ চৌধুরী মিশু এবং আ ফ ম কামালের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও ক্লাবের অন্যতম সদস্য আনজুম চৌধুরী ও এলাহী বকস এনামের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। মতবিনিময় সভায় সিলেট শহরের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসীদের হয়নারিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাশা খন্দকার, সাবুল সামসুজ্জামান, শাহীন আহমদ, বদর আলম খান পাপ্পু, রহমত আলী, আহাদ চৌধুরী বাবু, শহীদুল ইসলাম মামুন। সিলেট সিটির বর্তমান, অতীত সফলতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন- কাউন্সিলার রেজওয়ান আহমদ, কাউন্সিলার নজরুল ইসলাম মুনিম ও কাউন্সিলার সিকান্দর আলী। পরে সিলেট সিটি ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ফুলের তোড়া এবং ক্রেস দিয়ে বরণ করা হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক আহমদ, দেলওয়ার হোসেন, জাকির হোসেন, মুবীন চৌধুরী ময়না, শাহীন মোস্তফা, জহির উদ্দিন লাকী, সেলিম হোসেইন, সামসুল ইসলাম আমিন, আশরাফ গাজী, সাবের চৌধুরী মহসিন, সাব্বির আহমদ ছোটন, তাজ আহমদ, জাবেদ ইকবাল, শিপার আহমদ বাবলা, সালেহ গজনবী, সুজাদ আহমদ, তপু শেখ, ইয়ামিনুর রহমান রুবেল, মোহনুজ্জামান চৌধুরী, কামাল চৌধুরী, মিজানুর রহমান, সালাউদ্দিন মামুন, লায়েক আহমদ, ফখরুল ইসলাম বাদল, এমরান আহমদ, জিয়াউল ইসলাম জিয়া, সাইদুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহ মাহমুদ, আবদুল্লাহ রাহিম বাপন, শেখ মনসুর রহমান, পারভেজ আহমদ, কামরান হাসান রাজিব, আদনান আহমদ চৌধুরী, মনসুর আলী কুটি, বদরুল আলম খান, সৈয়দ তারিফ আলী, মনজুর খান মুক্তা, মকসুদ আহমদ, আলম আহমদ মোহাম্মদ নজরুল ইসলাম, মাহফুজ নাহিদ, সানোয়ার রহমান, ইশমাম আহমদ নুহাশ, সুলতান মাহমুদ, হেলাল উদ্দিন, জিহাদ আহমদ প্রমুখ। পুরো অনুষ্ঠানের পরিচালনা করেন সিলেট সিটি ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপু।