ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে'র ইফতার সমাবেশ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ০৪:২০ পিএম

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে'র ইফতার সমাবেশ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউ কে (DUAUK) রোববার (২৪ এপ্রিল) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক ইফতার সমাবেশের আয়োজন করে। এতে সংগঠনের সদস্যগন এবং তাদের অনেকের পরিবারবর্গ সহ কমিউনিটির কয়েকজন গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলর আহবাব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এতে উপস্থিত ছিলেন। অ্যালামনাইয়ের সভাপতি দেওয়ান গৌস সুলতান সবাইকে স্বাগত জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইফতারের অব্যবহিত আগে দোয়া পরিচালনা করেন অ্যালামনাই সদস্য সলিসিটর ইমরান খান। তিনি উপস্থিত সকলের এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে আল্লার কাছে মোনাজাত করেন, যাতে উপস্থিত সবাই অংশ নেন। সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন এই ইফতার সমাবেশের ক্ষেত্রে স্বত:স্ফূর্ত সাড়া দেওয়ার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীর অপর একটি সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদের বেশ কয়েকজন সদস্য নিমন্ত্রিত অতিথি হিসেবে এই ইফতার সমাবেশে যোগদান করেন। এই গ্রীষ্মে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের পক্ষ থেকে বৃহদাকারের একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন সভাপতি দেওয়ান গৌস সুলতান এবং এই ইফতার আয়োজনে যারা সময় ও পরিশ্রম দিয়ে নানাভাব সাহায্য-সহযোগিতা করেছেন, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।