ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

লন্ডনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১১:৫২ পিএম

লন্ডনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনা কাটিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত করোনা কাটিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী এবং বৃহত্তম সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল  ১০ এপ্রিল, রবিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি ও লকডাউনের কারণে যুক্তরাজ্যে বিগত দু’বছর যাবত রমজানের কোন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়নি। স্বনামধন্য চ্যারিটি সংগঠনটির ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। করোনার আতঙ্ক ভুলে অনুষ্ঠানটি হয়ে উঠেছিলো যুক্তরাজ্যে বসবাসরত  বিয়ানীবাজারবাসী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের এক জমজমাট মিলন মেলা। অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় করোনায় হারানো বিয়ানীবাজারবাসী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের ।বিশেষভাবে স্মরণ করা হয় ট্রাস্ট প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মৃত্যুবরণকারী সংগঠনের ২০ জন বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যের।তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনের সদস্য আবু কাওসার। সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার স্পিকার আহবাব হোসেন।বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সিনিয়র সদস্য ও সিলেট-৫ আসনের সাবেক সাংসদ সেলিম উদ্দিন,কাউন্সিলার সিরাজুল ইসলাম, এটিএন বাংলা ইউকে’র সিইও হাফিজ আলম বক্স,বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান শাহানুর খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নিউহ্যাম বারার কনজারভেটিভ পার্টির মেয়র প্রার্থী আতিক রহমান, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আহমদ,প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী,প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর সমিতির সভাপতি সফিক উল্লাহ মিসলু, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না,বর্তমান সভাপতি মোহাম্মদ এম এস চৌধুরী মামুন,শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল অদুদ দিপক,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেবুল ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন রবিন।  (সংবাদ বিজ্ঞপ্তি)