ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে লেবার পার্টির   কাউন্সিলার প্রার্থী  কমিউনিটি  ও সংস্কৃতি কর্মী আমিনা আলী

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ০৮:১৭ এএম

হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে লেবার পার্টির   কাউন্সিলার প্রার্থী  কমিউনিটি  ও সংস্কৃতি কর্মী আমিনা আলী
আগামী ৫মে লন্ডনের   টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে মর্যাদাপূর্ণ হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে লেবার পার্টি থেকে  কাউন্সিলার প্রার্থী হয়েছেন কমিউনিটি সংগঠক ও সংস্কৃতি কর্মী আমিনা আলী। লেবার পার্টি থেকে মনোনীত অপর দুই প্রার্থী হলেন কাউন্সিলার ফারুক আহমেদ ও কাউন্সিলার শাহ সোহেল আমিন। ব্রিটেনে  প্রবীন অধিবাসীদের কল্যাণে প্রতিষ্ঠিত একটি চ্যারিটি অর্গানাইজেশনের ইস্ট লন্ডন শাখার এডভাইজার হিসেবে পূর্ব লন্ডনের বয়স্ক অধিবাসীদের নিয়ে কাজ করছেন আমিনা আলী। এর আগে তিনি বেনিফিট এডভাইজার ও মেন্টাল হেলথ চ্যারিটি অর্গানাইজেশনে কাজ করেছেন। লন্ডনে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আমিনা আলী  সৃজনশীলকাজের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস কমিউনিটিতে একটি সুপরিচিত নাম। করোনা মহামারি সময়ে  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে কমিউনিটির কল্যাণে কাজ করে পেয়েছেন কোভিড হিরো সম্মাননা। কাউন্সিলার প্রার্থী আমিনা আলী বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে। ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী আমিনা আলীর বাবা যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম মনোওর আলী। কলেজ জীবন থেকে লেবার পার্টির সাথে যুক্ত আমিনা আলী বাংলাদেশেও ছাত্র রাজনীতি করেছেন। ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি। বিগত বিশ বছর ধরে  টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা  আমিনা আলী সক্রিয়ভাবে কমিউনিটির পাশে আছেন । স্থানীয় একটি স্কুলের প্যারেন্টস গভর্নর,  বাংলা সংস্কৃতি বিকাশে একটি স্কুলের পরিচালনা পর্ষদের সাথেও যুক্ত রয়েছেন। আমিনা আলীর স্বামী লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাঈম চৌধুরী কাজ করছেন এটিএন বাংলা ইউকের বার্তা প্রধান হিসেবে।