ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ১০:৫১ পিএম

মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী পরিষদের সভা  অনুষ্ঠিত
মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর উদ্যোগে কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সোমবার সন্ধ্যা  ৮ টায় পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদের হলরুমে ট্রাস্টের  সভাপতি আসাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল হকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবিএম নাসিম। সভার শুরুতে বিগত সময়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমকে গতিশীল রাখতে ঐক্যমত্য পোষণ করা হয়। এছাড়া আগামী রামাদান কালেকশন সহ মোল্লাপুর গ্রামের বেকার ছেলে- মেয়েদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বি করে দেওয়ার ব্যাপারে একটি নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া  বক্তারা  ভবিষ্যতে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট কে  একটি সামাজিক সেবাবান্ধব কার্যকরী সংগঠন হিসাবে সুবিধা বঞ্চিত  ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে  সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন- সকলের সহযোগিতায় সামাজিক ও চ্যারিটেবল কাজ করলে এর সুফল অনেক ভালো হয়। সংগঠনের নানা কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন- মোঃ আসলাম উদ্দিন, সুলতান আহমদ, ফেরদৌস তাপাদার, মুজিবুর রহমান,নাজমুল ইসলাম তাপাদার, মুহিবুর রহমান সেলিম, জাকির হোসাইন,হেলাল উদ্দিন, রিয়াদ আহমেদ সৈয়দ, বাবুল আহমেদ এবিএম নাসিম, আখতার হোসেন চৌধুরী ,আব্দুর রাজ্জাক, মতিউর রহমান ,মাহতাব উদ্দিন আহমদ, ইকবাল হোসেন চৌধুরী, উজ্জল চৌধুরি, সাইফুল আলম ,মোঃ শাহারুল ইসলাম টিপু।