ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মুজিব শতবর্ষ ও ঢাবি শতবর্ষ : দ্বৈত শতবর্ষ অনুষ্ঠান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই  

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০৮:১৮ পিএম

মুজিব শতবর্ষ ও ঢাবি শতবর্ষ : দ্বৈত শতবর্ষ অনুষ্ঠান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই  
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাশতবর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ একই সাথে উদযাপন করবে। সম্প্রতি সংগঠনের কার্যকরী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী গ্রীষ্মে লন্ডনে একটি জমজমাট বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বৈত শতবর্ষ পালন করা হবে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এক বিবৃতিতে বলেন, দ্বৈত শতবর্ষ পালন বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বৃটেন প্রবাসীদের জন্য একটি বিরল সুযোগ।  তাঁরা এই অনুষ্ঠান আয়োজনে সকলের বিশেষ সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন। ঢাবি অ্যালামনাই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপনেরও প্রস্তুতি শুরু করেছে। এ উপলক্ষে পূর্ব লন্ডনে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। জানুয়ারী মাস থেকে শুরু হয়েছে ঢাবি অ্যালামনাই-এর সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের কাজ। সন্মানিত সকল সদস্যদের সদস্যপদ নবায়ন এবং যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের সদস্যপদ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। সংবাদ বিজ্ঞপ্তি।