ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

গৃহহীনদের পাশে ম্যানচেস্টারে ‘ইউ ডনেট ফাউন্ডেশন‘

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬ পিএম

গৃহহীনদের পাশে ম্যানচেস্টারে ‘ইউ ডনেট ফাউন্ডেশন‘
স্টকপোর্ট শহরের পাশ্ববর্তী এলাকার গৃহহীন মানুষদের নিয়ে ‘ইউ ডনেট ফাউন্ডেশনে’র উদ্যোগে এক মানবকি কার্যক্রম পরিচালনা করা হয় ।  ৯ ডিসেম্বের রাতে সংগঠনের কর্মকর্তাবৃন্দ তাদের সাথে দীর্ঘ সময় কাটান। ছিন্নমূল মানুষগুলো একত্রে ছাদের নীচে জড়ো হয়। স্থানীয় বাপটিস্ট চার্চে আয়োজীত এ অনুষ্ঠানে চার্চের মিনিস্টার স্টীভ হাভস এবং চার্চের অনুষ্ঠান সমন্বয়ক এডওয়ার্ড হিউজ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান লস্কর জগলু, ট্রাস্টি রুহুল আমিন চৌধুরী মামুন ও সৈয়দ সানী।এছাড়া সহযোগতিায় ছিলেন তরুন প্রজন্মের ডা. তাহছিনুল আমীন চৌধুরী ও জেইন নাফিজ লস্কর। এসময় গৃহহীন মানুষগুলোর সাথে তাঁরা কথা বলেন। দীর্ঘ আলোচনা এবং গল্পগুজব শেষে গৃহহীন মানুষগুলোকে তারা রাতের খাবার পরিবেশন করেন। বাংলাদেশীদের দ্বারা পরিচালিত ইউ ডনেট ফাউন্ডেশনের এরকম উদ্যোগ এ এলাকায় প্রথম কোন উদ্যোগ, যা কমিউনিটিতে প্রশংসা কুড়িয়েছে। গৃহহীন মানুষের সাথে সময় কাটানো এবং তাদেরকে গরম খাবার পরিবেশনের এ রকম কাজ তারা আগামীতে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সেজন্যে কমিউনিটির মানবতাবাদী মানুষের সহযোগীতা চেয়েছেন ম্যানচেষ্টার ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউ ডনেট ফউন্ডেশন’ এর কর্মকর্তাবৃন্দ।