ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ব্রিটেনে ফ্রি মিল বিতর্ক: রাশফোর্ড এবং বাংলাদেশি হারুন

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ০৯:১৭ পিএম

ব্রিটেনে ফ্রি মিল বিতর্ক: রাশফোর্ড এবং বাংলাদেশি হারুন
আমীন বাবর চৌধুরী হারুন দানিছ একজন ব্রিটিশ বাংলাদেশী তরুণ ব্যবসায়ী যিনি ইতিমধ্যেই তাঁর ব্যবসায় সফলতার সাক্ষর রেখেছেন এ গল্প নিশ্চয়ই দেশে এবং প্রবাসে অনেকেই শুনেছেন। কিন্তু তাঁর নতুন একটি পরিচয় হয়তো অনেকেই জানেন না এবং সেটা হচ্ছে তিনি সফল স্কিন হেইচ কিউর প্রতিষ্ঠানটির পাশাপাশি আরেকটি ব্রান্ডের মালিক যার নাম হচ্ছে ত্রিপিক্স পিজ্জা।ইতিমধ্যেই ম্যানচেস্টারে শুরু হওয়া এই ব্রান্ডটিকে ফ্রাঞ্চাইজের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কাজও তিনি শুরু করছেন কিন্তু বিশেষত্বটা হচ্ছে অন্যখানে। গত কয়েকদিন ধরে ব্রিটিশ পার্লামেন্টে দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়া বাচ্চাদের স্কুল হলিডে চলাকালীন ফ্রী মিল প্লান চালু রাখার বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং সে আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের খ্যাতিমান খেলোয়াড় মারকাস রাশফোর্ড। যিনি গত সামারে এই ক্যাম্পেইনে সম্পৃক্ত হোন ও সরকারকে ইউটার্নে বাধ্য করেন। চলমান সপ্তাহে ও শুরু হওয়া স্কুল হলিডেতে আবারও তা অব্যাহত রাখার আহবান জানান কিন্তু সরকার তাতে সম্মতি দেয়নি। বিরোধী দল লেবার পার্টি আগামী ইস্টার পর্যন্ত দরিদ্র শ্রেণীর বাচ্চাদের সহায়তায় এই মিল প্লান চালু রাখার প্রস্তাব সংসদে আনলেও শেষ পর্যন্ত ৬১ ভোটের ব্যবধানে হেরে যায়। সরকারদলীয় (৩২২ জন) প্রায় সকল এমপি বিলটির বিরুদ্ধে ভোট প্রদান করেন। ফুটবলার মারকাস রাশফোর্ড যিনি সমাজের দরিদ্র শ্রেনীর স্কুল পড়ুয়া বাচ্চাদের, যার সংখ্যা ১.৪ মিলিয়ন এর অধিক তাদের জন্য সরকারকে এই প্লান চালু রাখার অনুরোধ করেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় ২০ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ ২২ বছর বয়সী এই ফুটবল তারকা, যিনি বছরে ১০ মিলিয়নের অধিক বেতনে ক্লাব ফুটবল খেলছেন তিনি বলেন "আমি নিজেও এক সময় এই ফ্রী মিল প্লানের উপর নির্ভর করে জীবন চালাতাম। যেহেতু আমার পরিবার আর্থিক সংকটে ছিল তাই আমি বুজি এই সয়াহতার কতটা প্রয়োজন"। সংসদে তার প্রচারিত বিষয়টির বিরুদ্ধে এমপিরা ভোট দেন এজন্য মারকাস রাশফোর্ড এই ছুটিতে কোন বাচ্চা যেন অনাহারে না থাকে সেজন্য ক্যাম্পেইন শুরু করে বিষয়টি পুরো তার কাঁধে তুলে নিয়ে দেশের মানুষের মন জয় করে নেন। দেশের বিভিন্ন লোকাল কাউন্সিল, সামাজিক প্রতিষ্ঠান, ক্যাফে, পাব এবং রেস্টুরেন্ট রাশফোর্ডের এই আহবানে সাড়া দিয়ে ফ্রি মিল চালু করেছে। যার ধারাবাহিকতায় ম্যানচেস্টারে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশী সফল ব্যবসায়ী হারুন দানিছ ও তার মালিকানাধীন ফুড ব্রান্ড ত্রিপিক্স পিজ্জা থেকে পুরো হলিডেতে ফ্রি খাবার সরবরাহের ঘোষনা দেন। ব্রিটিশ মূল ধারার গণমাধ্যম ও তাঁর এই কার্যক্রমকে গুরুত্ব সহকারে তুলে ধরে। তিনি বলেন,"আমরা সবাই পরিবারের মাধ্যমে সমাজে বসবাস করি সেই ক্ষেত্রে কমিউনিটির সামর্থ্যহীন বাচ্চাদের খাদ্য প্রদানের মাধ্যমে যদি কিছুটা হলেও তাদের মুখে হাসি ফুটানো যায় তাহলে আমার এই প্রয়াস সার্থক ও সাফল্যমন্ডিত হবে। আমি আশা করব এই উদ্যোগ অন্যদেরও উৎসাহ দেবে।" উল্লেখ্য, হারুন দানিস একজন আন্তর্জাতিক এ্যওয়ার্ড বিজয়ী ব্যবসায়ী যার প্রতিষ্ঠান স্কিন হেইচ কিউর মাধ্যমে এই করোনা মহামারিতে এন এইচ এস ফ্রন্ট লাইনারদের জন্য ১.৪ মিলিয়ন পাউন্ডের সার্ভিস সহায়তা প্রদান করে এবং ইতিমধ্যেই ব্যপক সুনাম কুড়িয়েছেন। https://twitter.com/bbc5live/status/1319890384437334016?s=08