ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

করোনাকালেও টেসকোতে ১৬ হাজার কর্মী নিয়োগ: খোলছে নতুন স্টোর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ০৪:২১ এএম

করোনাকালেও টেসকোতে ১৬ হাজার কর্মী নিয়োগ: খোলছে নতুন স্টোর
মহামারিতেও ফুলে ফেঁপে উঠেছে ব্যবসা। রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে মুনাফায়। ক্রেতা বেড়েছে অনলাইনে। তাই করোনাকালে ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশিরভাগ কোম্পানি যখন কর্মী ছাঁটাই করছে তখন যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেসকো ১৬ হাজার স্থায়ী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, ‘কোম্পানিতে নতুন করে আরও কিছু পদ তৈরি হয়েছে। এসব পদ তাদের দ্বারা পূর্ণ করা হবে যারা কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের শুরুতে অস্থায়ীভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। কেননা তারা আমাদের ব্যবসায়ের সঙ্গে কর্মী হিসেবে স্থায়ীভাবে থেকে যেতে চাইছেন।‘ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী টেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে যে ১৬ হাজার পদ তৈরি হয়েছে এর মধ্যে ১০ হাজার হচ্ছে বাছাইকারী; যারা ক্রেতাদের অর্ডার একত্র করবেন এবং তিন হাজার চালক যারা এসব গ্রাহককে তাদের কাঙ্ক্ষিত পণ্য পৌছে দেবেন। এ ছাড়া বিভিন্ন স্টোরের জন্য বাকি কর্মী নেয়া হবে। এমন এক সময়ে শপিংমলের খুচরা বিক্রেতা, রেস্তারাঁ এবং বিমান পরিবহন সংস্থাগুলোর মতো বড় কোম্পানি যখন হাজার হাজার কর্মী ছাঁটাই করছে, তখন ব্রিটিশ খুচরা বিক্রেতা কোম্পানিটি নতুন করে কর্মী নিয়োগ দিচ্ছে। করোনায় ঘরবন্দি মানুষকে ঘরে পণ্য পৌঁছে দেওয়ার চাহিদা বৃদ্ধিকেই এর কারণ বলছে রয়টার্স। এর আগে সুপারমার্কেট চেইন আলডি এবং লিডল গত মাসে ঘোষণা দিয়েছে যে চলতি বছর যুক্তরাজ্যে তারা যথাক্রমে আরও ১ হাজার ২০০ এবং এক হাজার কর্মী নিয়োগ দেবে। করোনার মধ্যেও বিক্রি তো বেড়েছে চাহিদা তৈরি হয়েছে নতুন স্টোরের। ফলে কোম্পানি দুটি আরও স্টোর খুলতে শুরু করেছে।