ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক সভা

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ০৮:০২ পিএম

আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক সভা
বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতৃবৃন্দ প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, এমপি, মহিলা নেত্রী প্রফেসর এডভোকেট মমতাজ বেগম এবং সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহম্মদ কামরানের স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে গতকাল লন্ডনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এই শোক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। ভার্চুয়াল সভায় ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র ও নানা প্রচারণা সত্যেও বাংলাদেশ করোনায় মৃত্যুর হার কম রাখতে সক্ষম হচ্ছে, উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে, প্রবাসীদের রেমিট্যান্স রেকর্ড সৃষ্টি করেছে । তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় সরকারমহামারী মোকাবেলা, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে । ওবায়দুল কাদের বলেন, প্রবাসী বিএনপির এক নেতার অপপ্রচারের কারণে ইটালি প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। তিনি অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানান। একই সাথে প্রবাসীদের এবং প্রবাসী আওয়ামীলীগের দেশবিরোধী সকল অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভুমিকার প্রশংসা করে তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এব্যাপারে খুব ভালো কাজ করছেন।প্রয়াত আওয়ামীলীগ নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁরা আওয়ামীলীগের দুর্দিন-সুদিন সহ সবসময় বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সারাজীবন অবিচল থেকে জনগনের জন্য কাজ করে গেছেন। ভার্চুয়াল সভায় বক্তারা বলেন, প্রয়াত সকল নেতাই সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিলেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিলেন দৃঢ় ও ঐক্যবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়ায় ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করি। শোক সভায় অন্যান্যের মেধ্য বক্তব্য রাখেন শফিকুর রহমান চৌধুরী, জালাল উদ্দীন, প্রফেসর আবুল হাসেম, হরমজ আলী, এম এ রহীম, নইম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাজ্জাদ মিয়া, আবদুল আহাদ চৌধুরী ও শাহ শামীম আহমেদ। সভার শুরুতে ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি