ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সিলেটের ইকো পার্কে এক সকাল

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:৩৯ পিএম

সিলেটের ইকো পার্কে এক সকাল
ডিপার্টমেন্টে এখনো ক্লাস শুরু হয়নি পুরোদমে। এডমিশনের পর, এই অল্প দিনে তেমন কারো সাথে পুরোপুরি বন্ধুত্ব গড়ে উঠেনি। গ্রুপ স্টাডির জন্য ভালো কয়েকটা বন্ধু দরকার। অন্তু দা'র সাথে কথা বলে একটা ভালো আইডিয়ার সন্ধান মিললো। কোথাও বেড়াতে যাওয়া যায়। বিষয়টা ডিপার্টমেন্টে জানালে, আগ্রহী পাঁচ-ছয়জনকে পাওয়া গেলো। হোয়াটস আ্যাপে একটা গ্রুপের মাধ্যমে কথা-বার্তা চললো, ডিসিশন ফাইনাল। ইকো পার্ক আমাদের ক্যাম্পাসের কাছাকাছি। হেঁটে যেতে আধঘণ্টা লাগবে। আর বৃহস্পতিবার ক্লাস সাড়ে বারোটায়। সিদ্ধান্ত হলো নয়টায় রওয়ানা দেবো। রাত থেকেই ব্যাগ গুছিয়ে নিলাম। সকাল নয়টা বাজার আগে-আগেই বাসা থেকে বের হলাম। ও মা, ক্যাম্পাসে সব রেডি। কয়েকটা নতুন মুখও। ইকোনমিক্স থেকে মাইগ্রেশন করে ফাতেহা ইংলিশে গেলেও প্রথম দিনের পরিচয় ছেড়ে যায়নি। সবার কাছেই সে কম দিনে পরিচিত হয়েছে। ভীষণ রকম বন্ধু টাইপের মেয়েটি। ওর সাথে এসেছে আরমিন। আর আমাদের ডিপার্টমেন্টের অন্তু, মিসবাহ, রামিম, তালহা, আকছার, রেশমি, ইমা ও তপু। এগারো জনের টিম। সদলবলে হেঁটে-হেঁটে রওয়ানা দিলাম। আজকের বেড়ানোর মূল টার্গেট সবার সাথে সবার পরিচয় আর বন্ধুত্ব পাকাপোক্ত করা। পথে-পথে, গল্প আর আড্ডা দূরত্ব যেন কমিয়ে দিলো। টিকেট নিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে। শহরের মাঝখানে প্রায় ১১১একর জায়গা জুড়ে এমন গাছ-গাছালির সমাহার, স্নিগ্ধ বাতাস আর মিষ্টি রোদ মন ভালো করার মত। এখানকার চিরসবুজ প্রকৃতিতে আমরা ক'জন যেন হারিয়ে গিয়েছিলাম। আস্তে-আস্তে হাঁটছি। একে একে জেব্রা, চিত্রা হরিণ, ময়ূর, গোল্ডেন ফিজেন্ট পাখি, সিলভার ফিজেন্ট পাখি, ম্যাকাও পাখি, আফ্রিকান গ্রে পেরট, সান কানিউরি, ছোট লাভ বার্ড এবং অজগর দেখা হলো। এখানকার পাখিদের উড়াউড়ি আর কল-কাকলি অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। ইকো পার্কে দায়িত্বরত কর্মকর্তাদের আচরণ ভীষণ ভালো লাগলো। এখানে প্রচুর পর্যটকের সমাগমও পড়লো চোখে। এতক্ষণে রোদ কড়া হতে শুরু করেছে। অনেকক্ষণ হাঁটায় কিছুটা ক্লান্তির সৃষ্টি হলো। এবার বসার পালা। রোদমুক্ত দেখে একটা জায়গা বাছাই হলো। বসা হবে এক্ষুণি। ততক্ষণে ফাতেহার ওয়াটার পট খালি করে দিয়েছে রামিম। কিছু খেলাধূলা দরকার। আমরা এখন কানামাছি খেলবো। প্রথমেই ধরা পড়েলো মিসবাহ। কানামাছি ভূঁ ভূঁ, কানামাছি ভূঁ, ভূঁ বলতে-বলতে ওকে ঝালাপালা করে দিলো সবাই। তবে রেহাই পায়নি কেউ, সবাই ধরা পড়েছে একবার করে। ক্লান্তির রেশটা কেটে গেছে। এবার খেলা হবে ট্রুথ-ডেয়ার। যে ধরা পড়বে ট্রুথ নিলে প্রশ্নের উত্তর দিতে হবে আর ডেয়ার নিলে করে দেখাতে হবে। ট্রুথে হাজারো প্রশ্ন আর ডেয়ারে সকলের আবৃত্তি, গান, নাচ, অভিনয় সবাইকে হাসালো। সবার মন ভালো হয়ে গেলো। ক্লাসের সময় কাছাকাছি, এক্ষুণি ফিরতে হবে। দুটো সি.এন.জি. করে আমরা ছুটলাম ক্যাম্পাসের দিকে। অল্প সময়ে বেশী ভালো লাগার সুযোগ হয়েছে আজকের বেড়ানোতে। আর জায়গাটাওও ছিলো দারুণ। সবমিলিয়ে বৃহস্পতিবারের বেড়ানোটা সবার মন সতেজ করেছে। সেদিন থেকে আমরা সবাই বন্ধু।