ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন?
ক্রিস্টিয়ানো রোনালদো

ডিআর কঙ্গোর বিপক্ষে হোঁচট খেয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পর্তুগাল। বুধবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পুরো ম্যাচ খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেননি অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তার নিষ্প্রভ পারফরম্যান্সের পর নতুন করে প্রশ্ন উঠেছে—৪১ বছর বয়সী এই তারকা কি পর্তুগাল দলের জন্য বোঝা হয়ে উঠছেন?

বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসি, আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেরা গোল পেয়েছেন। মেসি করেছেন হ্যাটট্রিকও। তাই রোনালদোর দিকেও ছিল ফুটবলপ্রেমীদের বিশেষ নজর। কিন্তু ম্যাচজুড়ে তাকে খুব একটা প্রভাব ফেলতে দেখা যায়নি।

কাতার বিশ্বকাপে তৎকালীন কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে রোনালদোর সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়েছিল। সান্তোস তাকে নিয়মিত প্রথম একাদশে রাখতেন না। তবে দায়িত্ব নেওয়ার পর কোচ রবার্তো মার্তিনেজ ঘোষণা দেন, তার দল গড়ে উঠবে রোনালদোকে কেন্দ্র করে। সেই ধারাবাহিকতায় এবারও প্রথম একাদশে জায়গা পান রোনালদো এবং অধিনায়কের আর্মব্যান্ডও ছিল তার হাতেই।

কিন্তু ডিআর কঙ্গোর বিপক্ষে তিনি সুযোগ তৈরি করতে পারেননি, আবার সতীর্থদের তৈরি করে দেওয়া সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ার্ধে ফ্রান্সিসকো কনসেসাওয়ের বাড়িয়ে দেওয়া দুটি বলের অন্তত একটিও কাজে লাগাতে পারেননি রোনালদো। দুবারই বলে সঠিকভাবে পা লাগাতে পারেননি তিনি।

বয়সের কারণে রোনালদো আগের মতো উইংয়ে দৌড়াতে না পারলেও তার নড়াচড়া ও বল পুনরুদ্ধারের চেষ্টার অভাবও চোখে পড়েছে। অনেক সময় মনে হয়েছে, পর্তুগাল যেন ১০ জন নিয়ে খেলছে।

অন্যদিকে, পর্তুগালের মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও বের্নার্দো সিলভার মতো তারকাদের কাছ থেকেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যায়নি। ভিতিনহা পুরো ম্যাচে পরিশ্রম করলেও শেষ দিকে তাকে তুলে নেওয়া হয়। অথচ মাঠে থেকে যান রোনালদো!

পর্তুগালের রক্ষণভাগেও ছিল চরম সমন্বয়হীনতা। ডিআর কঙ্গোর আক্রমণ ঠেকাতে বারবার ব্যর্থ হয়েছেন ডিফেন্ডাররা। ডান দিক থেকে আসা একটি ক্রসে ইয়োনে উইসাকে বিনা বাধায় হেড করতে দেওয়া হয়, যা পর্তুগালের রক্ষণে বড় ধরনের দুর্বলতার পরিচয় দেয়।

ডিআর কঙ্গো শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নেয়। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে পিছিয়ে পড়লেও দ্রুত নিজেদের গুছিয়ে নেয় ৫২ বছর পর বিশ্বকাপে আসা দলটি। লম্বা ডিফেন্ডারদের কারণে সেট পিসে পর্তুগাল তেমন সুবিধা করতে পারেনি। সেট পিস কিংবা কর্নার—কোনো দিক থেকেই কার্যকর আক্রমণ গড়তে পারেনি ইউরোপের দলটি।

ফলে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করল পর্তুগাল। আর সেই সঙ্গে রোনালদোর ভূমিকা ও দলে তার প্রয়োজনীয়তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিল এই ম্যাচ।