ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার
হাবিবুল বাশার সুমন

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–র প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। টানা দুই বছর দায়িত্ব পালনের পর তিনি আর এ পদে থাকতে আগ্রহী নন।

চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে পাঠানো এক চিঠিতে লিপু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানান। চুক্তি অনুযায়ী প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদও শেষ হচ্ছে এই মাসেই।

বিসিবি তাকে আরও দীর্ঘ সময়ের জন্য রাখতে চাইলেও পারিবারিক কারণে লিপু নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তিতে আগ্রহ দেখাননি। ফলে খুব শিগগিরই প্রধান নির্বাচকের পদটি শূন্য হতে যাচ্ছে।

এ অবস্থায় সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন–কে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশন্স বিভাগের পক্ষ থেকেই বাশারকে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা পোস্ট–কে বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তবে এখনই প্রস্তাবটি চূড়ান্তভাবে গ্রহণ করছেন না বাশার। সিদ্ধান্ত নিতে তিনি আরও কিছুদিন সময় চেয়েছেন। যদিও প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে তিনি আগ্রহী বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নামই চূড়ান্ত হতে যাচ্ছে।