ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ফাইনাল ঘিরে জেগে উঠেছে ইংল্যান্ড

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০৩:২৫ পিএম

ফাইনাল ঘিরে জেগে উঠেছে ইংল্যান্ড
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ঘিরে ইংল্যান্ড যেন নতুন করে জেগে উঠেছে। গত কদিন থেকে ইংল্যান্ডে অল্প জনপ্রিয় এ খেলাটি নিয়ে আলোচনা অনেকটাই তুঙ্গে। ফুটবল পাগল ব্রিটিশদের এখন আলোচনার বিষয় ক্রিকেট। বিশেষত তরুণদের মধ্যে আগে এ নিয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি। অথচ ফাইনালে উঠার পর থেকে এ খেলাটি এখন ব্রিটেনের অন্যতম জনপ্রিয় হিসেবে দেখা দিয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়ে দীর্ঘ ২৭ বছর পর আবারো তাদের সামনে শিরোপা জয়ের হাতছানি। তাই ব্রিটিশদের জন্য আজকের দিনটি বহুল প্রতিক্ষিত। ক্রিকেটের তীর্থস্থান হিসেবে পরিচিত দি লর্ডসের আজকের ফাইনাল খেলাটি নিয়ে সারা বিশ্বই মুখিয়ে আছে। ব্রিটেনের টাইগার সমর্থকরা ইংল্যান্ডকেই সমর্থন করছে। বাংলাদেশের ম্যাচগুলোর মতো দল বেঁধেই উপভোগ করার পরিকল্পনা নিয়েছে তারা। ইতোমধ্যে অনেকেই টিকেট সংগ্রহ করেছেন। তবে নতুন করে যারা মাঠে বসে এ খেলা দেখতে চাইছেন, তাদের খুব অল্প সংখ্যকেরই ভাগ্যের শিকে ছিড়তে পারে। কারণ ইংল্যান্ডের ফাইনাল খেলার সম্ভাবনা যতই গাঢ় হচ্ছিল, ততই টিকেট বিক্রির মাত্রা বেড়ে যাচ্ছিল। স্বাগতিকদের ফাইনাল নিশ্চিত হওয়ার পর গত কদিন থেকে টিকেটের জন্য হাহাকার চলছে। আইসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এমনিতেই লর্ডসে দর্শকদের জন্য ৩০ হাজার আসনের প্রায় অর্ধেক টিকেট অনেক আগেই ভারতীয় সমর্থকরা কিনে রেখেছিল। বাকি টিকেটগুলোর একটা অংশ অবিক্রিত থাকলেও ইংল্যান্ডের ফাইনালে উঠার সম্ভাবনা উজ্জ্বল হওয়ার সঙ্গে সঙ্গেই টিকেটের জন্য হাহাকার বাড়তে থাকে। দেখা যায় ‘স্টাবহাব’ এবং ‘ভায়াগোগো’ নামের ওয়েবসাইট থেকে ২ হাজার পাউন্ডের অধিক দাম দিয়ে দর্শকরা টিকিট কিনে নিচ্ছেন। যদিও ২৯৫ পাউন্ড মূল্যের টিকেট অনেক আগেই ২ হাজার পাউন্ড ছুঁয়েছিল। পরবর্তী সময়ে তা ৩ থেকে ৪ হাজার পাউন্ডে গিয়ে ঠেকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফাইনালের আগ মুহূর্তে এসে টিকেটের মূল্য বেড়ে সর্বোচ্চ ১৬ হাজার পাউন্ডে পৌঁছে যায়। আইসিসির নির্ধারিত একটা ওয়েবসাইট থেকে লর্ডসের কম্পস্টন স্ট্যান্ডের দুটি টিকেট বিক্রি হয়েছে ২০ হাজার ৭৭৬ ডলারে অর্থাৎ ১৬ হাজার পাউন্ডে। আইসিসি অবশ্য এ নিয়ে সতর্কও করে। যাতে বলা হয় ফাইনালের টিকেটের মূল্য ১৬ হাজার পাউন্ড (প্রায় ১৭ লাখ টাকা) পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নেয়ায় অনেকেই মনে করেছিলেন টিকেট কালোবাজারে কম মূল্যে পাওয়া যেতে পারে, কিন্তু স্বাগতিকরা বিশ্বকাপের শেষ দুই-এ পৌঁছায় বেড়ে যায় দর্শকপ্রিয়তা। তারা টিকেটের জন্য হুমড়ি খেয়ে পড়ে। তাদের বিশ্বাস ইংলান্ডের ঘরেই উঠবে এবারের বিশ্বকাপ শিরোপা।