ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ভারতকে খোঁজেই পাওয়া যায় নি কাল

প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৩:০৮ পিএম

ভারতকে খোঁজেই পাওয়া যায় নি কাল
ভারতের জন্য ২৪০ রানের টার্গেট কোনো বড় ব্যাপার ছিল না। কিন্তু বিস্ময়করভাবে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয় দল। মাত্র ২৪ রানেই সাজঘরে ফিরে যান ভারতের ৪ জন ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং দিনেশ কার্তিক। এবারের বিশ্বকাপে রোহিত শর্মা করেছেন ৫ সেঞ্চুরি। অথচ এই ম্যাচে মাত্র ১ রান করেই ধরাশায়ী হন তিনি। মাত্র ৫ রানে ৩ উইকেট হারানোর ঘটনা এ বিশ্বকাপে এটাই প্রথম। বৃষ্টির কারণে একদিনের ম্যাচ হয় দুদিনে। রিজার্ভ ডেতে কালো মেঘের উড়াউড়ি থাকলেও ম্যানচেস্টারে প্রায়ই উঁকি দিয়েছে রোদ। এদিনেও খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। তাদের ইনিংস থেমেছিল ৮ উইকেটে মাত্র ২৩৯ রানেই। দুদিনে ম্যাচ হওয়ায় আগের দিনের দর্শকদের এক তৃতীয়াংশই দ্বিতীয় দিনের ম্যাচ দেখতে পারেননি। দর্শকদের একটা বড় অংশই এসেছিলেন ভিন্ন ভিন্ন শহর থেকে। ভারত এমনকি বাংলাদেশ থেকে আসাও কয়েকজন বিকেলে চলে গেছেন পরের দিনের খেলা না দেখে। কারো ট্রেনের টিকেট, কারে বা পরের দিনের প্লেনে চড়তে হবে। তাই প্রথম সেমিফাইনালের পুরো খেলাটি দেখার ভাগ্য হয়নি অনেক দর্শকেরই। সেজন্য দর্শক গ্যালারিও ফাঁকা ফাঁকা মনে হয়েছে। ভারত তাদের মহাবিপদ থেকে ক্রমেই ঘুরিয়ে আনছিল নিজেদের। কিন্তু ধোনীর ধরাশায়ী হওয়ার মধ্য দিয়ে শেষ প্রত্যাশাটাও হাওয়ায় মিলিয়ে যায়। মাত্র ২৪০ রানের টার্গেট অথচ ১৮ রানের ব্যবধানে ভারত ছিটকে পড়ে বিশ্ব ক্রিকেট মঞ্চ থেকে। এ যেন ম্যাচ নয়, মনে হয়ছে ব্যাট আর বলের তুমুল এক লড়াই। এ ম্যাচকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা ছড়ায় এরকম যেকোনো ধরনের স্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করেছে গ্রেটার ম্যানেচেস্টার পুলিশ। এমন কিছুতে আইনি পদেক্ষেপ নেবে বলেও জানায় তারা। উল্লেখ্য, লিডস এর হেডিংলি স্টেডিয়ামে গত শনিবার শ্রীলঙ্কার সঙ্গে খেলার দিন দলের সমর্থকদের রাজনৈতিক উক্তিগুলো উত্তেজনা ছড়িয়েছিল। আর তাই ওল্ড ট্রাফোর্ডের এ খেলার আগেই আইসিসি যেকোনো ধরনের রাজনৈতিক কাদা ছোড়াছোড়ির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে। আর আইসিসির অনুরোধেই এই পদক্ষেপ নেয় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।