ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্পেনে অনশন ধর্মঘট ও মানব বন্ধন

প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৫:০৩ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্পেনে অনশন ধর্মঘট ও মানব বন্ধন
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্পেনে অনশন ধর্মঘট ও মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল(১৮জুন) স্থানীয় সময় বিকালে মাদ্রিদে ‘সাবেক ছাত্রদল অর্গানাইজেশন, ইউরোপ’ স্পেন শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। জাকির চৌধুরীর সভাপতিত্বে ও আবিদুর রহমান জসিমের পরিচালনায় অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন, ইউরোপ এর আহ্বায়ক ও বিএনপি স্পেন শাখার সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। কর্মসূচির সভায় তিনি বলেন, নেত্রীকে জেলে রেখে বিএনপিতে যারা গ্রুপিং করে যাচ্ছেন, তারা দলের প্রকৃত নেতা কর্মী নয়। এদের চিহ্নিত করে বয়কট করার পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার করতে হবে। তিনি ইউরোপের সব দেশে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন এর উদ্যোগে মানব বন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান। সভায় সাবেক ছাত্রদল অর্গানাইজেশন এর সদস্যদের মধ্যে বক্তব্য দেন মাহবুবুল হাসান চৌধুরী, শিপলু আহমেদ প্রিন্স, তুহিন ও লুৎফুর রহমান। অনশন চলাকালীন সময় বিএনপি স্পেন শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম পঙ্কী উপস্থিত হয়ে কর্মসূচি পালনরত সাবেক ছাত্রদল অর্গানাইজেশন এর নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বিএনপি স্পেন শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সুহেল আহমদ শামসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, সায়েদ মিয়া, যুবদল স্পেন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানুর মিয়া ছাদ ও আব্দুল মোতালেব বাবুল প্রমুখ।