ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

বার্সেলোনায় বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৩:০২ এএম

বার্সেলোনায় বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাতালোনিয়া বিএনপি আয়োজন করে আলোচনা সভা। সোমবার (৭ সেপ্টেম্বর) বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান ও প্রচার সম্পাদক লায়েবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সভা। মন্জু আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির উপদেষ্টা মাসুক আহমেদ, কাতালোনিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন রাশিদ, কাতালোনিয়া বিএনপির নেতা শিপলু আহমদ নিয়াজি, যুবদলের সাধারন সম্পাদক ইফতাকার হোসেন কাশেম, কাতালোনিয়া বিএনপির অর্থ বিষয় সম্পাদক আবু শাহেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা খালেদুর রাহমান চৌধুরী, যুব দলের সিনিয়র সহ সভাপতি আজমল আলী, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, কাতালোনিয়া যুবদলের সহ সভাপতি আব্দুল বাসিত, কাতালোনিয়া যুবদলের সহ সভাপতি শাহাব উদ্দীন সুমন প্রমূখ। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাহির উদ্দিন, রেজু মিয়া, জসিম উদ্দিন, ইকবাল মেনর, নান্নু মিয়া, আরব আলী প্রমূখ। বক্তারা এ সময় বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে বিএনপি গঠন করেন। তাঁরই দল বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র পূনরুদ্ধারে যখন কাজ করে যাচ্ছে তখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনাকারী একধরনের বিকৃত মস্তিষ্কের লোক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে কুটুক্তি ছড়িয়ে দেশে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্ঠা চালাচ্ছে। আন্দোলন, সংগ্রাম এবং ভ্যালটের মাধ্যমে বর্তমান সরকারকে জবাব দেয়ার হুশিয়ারি বাক্যও উচ্চারণ করেন সভা থেকে নেতৃবৃন্দ।