ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মাদ্রিদে নরসিংদীবাসীর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০৬:০০ এএম

মাদ্রিদে নরসিংদীবাসীর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন
স্পেন প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ মার্চ) রাতে দেশটির রাজধানী মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরের এ অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও স্থানীয় আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আক্তার হোসেনের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গফুল মিলন ও সাঈদ আনোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন করেন আনজুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আলম তাহের, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াছিন সিকদার। এছাড়া নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের জহিরুল ইসলাম, লিটন আহমেদ, আলামীন আহমদ, সাহিদ আহমদ, কামরুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, অনেক রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। জাতি পেয়েছে নিজ পতাকা, নিজ ভাষায় কথা বলার ও নিজ ইচ্ছায় বাঁচার অধিকার। তাই সকল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং বীর শহিদদের এই অবদান কখনো ভোলার মতো নয়। এদের ঋণ শোধ করা সম্ভব নয়। কিন্তু তাদের রেখে যাওয়া সোনার বাংলা কে সুন্দর করা সম্ভব যদি আমরা সবাই নিজ-নিজ এলাকার উন্নয়নে একজোট হয়ে কাজ করি। সভাপতির বক্তব্যে আলামিন মিয়া তিথিদের ধন্যবাদ জানিয়ে প্রবাসে বেড়ে উঠা নবপ্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার আহবান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও আমরা পারিনি আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন করতে ৷ এখনো দেশে মানবাধিকার লংঘিত হচ্ছে ৷ মুক্তিযোদ্ধাকে বানানো হয় রাজাকার, আর রাজাকারকে বানানো হয় মুক্তিযোদ্ধা। যেদিন এই সব বিষয়ে বিজয় অর্জন করতে পারবো সেদিনই উল্লাস করে বলতে পারবো আমরা স্বাধীন আমরাই বিজয়ী। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।