ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্পেনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ০৩:৩৭ এএম

স্পেনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন
স্পেনের রাজধানী মাদ্রিদে যথাযথ মর্যাদায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে স্বল্প পরিসরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ। শুক্রবার(২৬ মার্চ) রাত ১০ টায় দেশটির রাজধানী মাদ্রিদে বাঙালী অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে আয়োজীত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও বাংলাদেশ জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আলম তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি ও নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি আল আমিন মিয়া। তিনি বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের, তেমনি বেদনারও। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক এস এম মাসুদুর রহমান, আনজুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক নির্বাচন কমিশনার এইচ এম দবির তালুকদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাহী সদস্য এস এম বদরুল ইসলাম মিল্লাত, আব্দুল মজিদ সুজন, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন সিকদারসহ আরও অনেকে। সভাপতির বক্তব্যে কাজী এনায়েতুল করিম তারেক বলেন, প্রবাসে থেকেও এই স্বাধীনতার সঠিক ইতিহাস বুকে লালন করে আমাদের তুলে ধরতে হবে এই প্রবাসে বেড়ে উঠা দ্বিতীয় প্রজন্মের কাছে। সেলক্ষ্যে সকলেরই কাজ করা উচিত। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।