ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্পেনের বার্সেলোনায় প্রবাসীদের মধ্যে দু-দিনের কন্স্যুলার সেবা প্রদান করেছে দুতাবাস

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০৩:২৯ এএম

স্পেনের বার্সেলোনায় প্রবাসীদের মধ্যে দু-দিনের কন্স্যুলার সেবা প্রদান করেছে দুতাবাস
বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম পূর্ব ঘোষনা অনুযায়ী ২৩ ও ২৪ জানুয়ারী শনিবার ও রবিবার বার্সেলোনা শহরের একটি হলরুমে প্রবাসীদের মধ্যে কন্স্যুলার সেবা প্রদান করেছে। সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্ব নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা নিতে আসেন প্রবাসী বাংলাদেশিরা। কোভিড ১৯ সংকট সময়ে সকলের জন্য সেবা নিশ্চিতকরণে বার্সেলোনা কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতার আহ্ববান জানিয়েছে দূতাবাস। স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায় দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে দূতাবাস টীম দু-দিনের সেবা দিতে বার্সেলোনা আসেন প্রশাসনিক কর্মকর্তা(হিসাব)মো.জাহাঙ্গীর আলম,মো.সাইফুল ইসলাম,ব্যক্তিগত কর্মকর্তা এএসএম রেজাশাহ পাহলভী,অফিস সহকারী মো.শফিক ইসলাম,কম্পিউটার অপারেটর অর্ণব হোসেন। দূতাবাসের দু-দিনে প্রায় এক হাজার প্রবাসীদের মধ্যে বিভিন্ন সেবা প্রদান করেছে।দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল প্রবাসীদের মধ্যে এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টদারী প্রবাসীর নো-ভিসা আবেদন গ্রহণ।এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং একশত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন গ্রহণ ইত্যাদি। দূতাবাসের পক্ষ থেকে মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রাশিদ জানান, করোনা মহামারীর মধ্যে প্রবাসীদের যাতে হয়রানী না হতে হয় সে জন্য প্রতি মাসে মিশন এ সেবা কার্যক্রম চালিয়ে যাবে,যদি স্পেন সরকারের পক্ষ থেকে কোন নিসেধাজ্ঞা না আসে। করোনা মহামারী সময়ে দূতাবাস তাদের আন্তরিক সেবা কার্যক্রম নিয়িমিত চালিয়ে যাওয়াতে, স্পেন প্রবাসী বাংলাদেশীরা রাস্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ও তার দূতাবাস টীমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।