ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

করোনায় আক্রান্ত হয়ে স্পেনে এক বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ০৮:০৭ পিএম

করোনায় আক্রান্ত হয়ে স্পেনে এক বাংলাদেশির মৃত্যু
স্পেনের সেভিয়া শহরের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হারুন উর রশিদ নামে এক প্রবাসী বাংলাদেশি। গত কয়েক দিন ধরে ৫৭ বছর বয়সী ঐ ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছিলো। জানা যায়, গত ৩ আগস্ট স্পেনের সেভিয়ায় বসবাসরত ছোট ভাইয়ের কাছে বেড়াতে যান তিনি, ধারণা করা হচ্ছে সেখানেই তিনি করোনায় আক্রান্ত হন। হারুন উর রশিদ,স্পেনের মাদ্রিদের লাভাপিয়েছে বসবাস করতেন। একজন ধার্মিক মানুষ হিসেবে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ছিলেন তিনি। দায়িত্ব পালন করে আসছিলেন মাদ্রিদের বায়তুল মুকাররম জামে মসজিদের পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্পেনের বাংলাদেশ দূতাবাস। এছাড়া দূতাবাসের পক্ষ থেকে সকল প্রবাসী বাংলাদেশিকে,স্পেনের রাষ্ট্রীয় আইন মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্পেনের মানবাধিকার বিষয়ক সংগঠন, ভালিয়েন্তে বাংলা সহ কমিউনিটির নেতৃবৃন্দ।