ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্পেনে বিশেষ বিমানে ফিরলেন বাংলাদেশে আটকে পড়া ২৭৩ যাত্রী

প্রকাশিত: ২২ জুন ২০২০, ০৪:২৪ এএম

স্পেনে বিশেষ বিমানে ফিরলেন বাংলাদেশে আটকে পড়া ২৭৩ যাত্রী
করোনা পরিস্থিতি মোকাবেলা করে অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাচ্ছে স্পেন। ক্রমান্বয়ে কর্মক্ষেত্রে ফিরছেন সবাই। কিন্তু করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া স্পেন প্রবাসীরা ফ্লাইটের অভাবে স্পেনে ফিরতে পারছিলেন না, যোগ দিতে পারছিলেন না কর্মক্ষেত্র কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে। সে পরিস্থিতি বিবেচনা করে স্পেন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ বিমানের কাছে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার মাদ্রিদে অবতরণ করলো বিমান বাংলাদেশের বিজি-৪১০৯ নম্বরের বিশেষ ফ্লাইট। ফিরলেন ২৭৩ জন প্রবাসী বাংলাদেশি। মাদ্রিদ বারাখাছ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রবাসীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম। তিনি আগত প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও বিমানবন্দরে আগত স্পেন প্রবাসীদের স্বাগত জানাতে তাদের পরিবারের সদস্য ছাড়াও স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা ও স্থানীয় বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর আবারো স্পেনে ফিরতে পেরে আগত প্রবাসীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এজন্য তারা বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ বিমান, স্পেন বাংলা প্রেসক্লাব এবং সর্বোপরি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত, এই প্রথম বাংলাদেশের লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশ বিমানে করে স্পেন প্রবাসীরা স্পেনে ফিরলেন।