ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

ব্রিটিশদের জন্যও উন্মুক্ত হচ্ছে স্পেনের সীমান্ত

প্রকাশিত: ২১ জুন ২০২০, ০৩:১২ পিএম

ব্রিটিশদের জন্যও উন্মুক্ত হচ্ছে স্পেনের সীমান্ত
কোয়ারেন্টাইন শর্ত ছাড়াই ব্রিটিশদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিচ্ছে স্পেন। রোববার (২১ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার এমন তথ্য দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অর্চনা গঞ্জালেস লায়া। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অর্চনা গঞ্জালেস লায়া বিবিসি নিউজকে বলেন, ‌‘আমরা ২১ শে জুন থেকে মুক্তভাবে এবং ইউরোপীয় ইউনিয়ন বা শেনঝেনভুক্ত অঞ্চলের বাকি অংশের মতো ব্রিটিশ দর্শকদের স্পেনে প্রবেশের অনুমতি দেব।’ উল্লেখ্য, আগামীকাল থেকে ইইউ অঞ্চলের দেশগুলোর জন্য স্পেনের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। চীনের পর স্পেনে করোনার প্রকোপ শুরু হয়েছিল বেশ জোরালোভাবে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশটি গত ১৪ মার্চ লকডাউনে যায়। কিন্তু সম্প্রতি ভাইরাসটির সংক্রমণ কমতে শুরু করায় দেশটির অর্থনীতির বড় খাত পর্যটন শিল্প পুনরায় চালুর জন্য ইইউ ও শেনঝেন অঞ্চলের দেশগুলোর জন্য সীমান্ত খুলে দিচ্ছে। গঞ্জালেজ লায়া বলেছেন, ব্রিটিশ ভ্রমণকারীরা অন্যান্য ইউরোপীয় পর্যটকদের মতোই একই ‘ট্রিপল চেক’ এর আওতায় থাকবেন, যার মাধ্যমে তাদের অরিজিক চেক করা ছাড়াও তাদের তাপমাত্রা পরিমাপ গ্রহণ করা হবে। এছাড়া তারা যদি ট্রেসিংয়ের প্রয়োজন মনে করে তাহলে তাদের সব তথ্য জানাতে হবে। ‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা দর্শনার্থীদের স্বাগত জানাবো কিংন্তু তাদের এবং আমাদের দেশের মানুষের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই আমাদের এটা করতে হবে’, বলে জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, স্পেনে প্রতি বছর যে ৮ কোটি পর্যটক যায় তাদের এক পঞ্চমাংশেরও বেশি হলো ব্রিটিশ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ গত রোববার যোগাযোগ ব্যবস্থা পূর্বের মতো সচল করার লক্ষ্যে ২১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর জন্য দেশের সীমান্ত পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেন। তবে এখন ইইউভুক্ত যুক্তরাজ্যের নাগরিকদের জন্য স্পেন সীমান্ত খোলা হচ্ছে কিনা তা ঝুলে ছিল।