ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মাদ্রিদে স্প্যানিশ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩১ এএম

মাদ্রিদে স্প্যানিশ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
স্পেনের রাজধানী মাদ্রিদের লেগদো ক্রেসপো কলেজে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লেগদো ক্রেসপো দেশটির পুরোনো বিদ্যালয়গুলোর একটি হলেও সেখানে এই প্রথমবারের মত পালিত হল দিনটি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪ টায় লেগদো ক্রেসপো কলেজে ক্যাম্পাসে একুশের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও র‍্যালিঅনুষ্ঠিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানটির সূচনা হয় বাংলাদেশ ও স্পেনের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। লেগদো ক্রেসপো কলেজের গভর্নিং বডির সদস্য বাংলাদেশী আবু সায়েম মজুমদার এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের উপস্থাপক বাংলাদেশী ছাত্র শাহরিয়ার রহমান। এরপর উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। বক্তব্য দেন লেগদো ক্রেসপো কলেজের স্টুডেন্ট পরিচালক খসে আন্তোনিও, কলেজের ডিরেক্টরা আনা মারিয়া, সেক্রেটারী আন্দ্রেয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সোসাইটির সদস্য তাদের এই অনুষ্ঠান আয়োজন নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক বলেন, এই প্রথম লেগদো ক্রেসপো কলেজে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেন। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে পেরেছি। একই সাথে আমরা আমাদের বাঙালি জাতীয় সত্ত্বা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। এরপর বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। তিনি বাংলা ভাষার ইতিহাস ও আন্দোলনের পটভূমি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং প্রবাসী নতুন প্রজন্ম তথা অন্যান্য দেশের শিক্ষার্থীদের সামনে তূলে ধরার জন্য কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে কাজ করেছেন গত জানুয়ারিতে নির্বাচিত লেগদো ক্রেসপো কলেজের গভর্নিং বডির সদস্য বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ নোয়াখালী জেলা আসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারন সম্পাদক আবু সায়েম মজুমদার। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবময় দিনগুলোর একটি, যেদিনটি একই সাথে আমাদের কাছে শোকের এবং গৌরবের। আমি গর্বিত আমার মাতৃভাষা এবং সংস্কৃতিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিমন্ডলে উপস্থাপন করতে পেরে। অনুষ্ঠান শেষে বক্তব্য দেন কলেজের ডিরেক্টরা আনা মারিয়া। তিনি বলেন, বহুভাষী এই সমাজে থেকেও আপনারা যেভাবে আপনাদের শিশু, পরিবার ও সমাজকে মাতৃভাষা ও সংস্কৃতি শেখার জন্য উদ্ধুদ্ধ করছেন তা দেখে আমি আসলেই মুগ্ধ। আমি আশা করি, আপনারা এবং আপনাদের সোসাইটি ভাষা ও সংস্কৃতি নিয়ে এরকম উদযাপন ভবিষ্যতেও করবেন। পরে লেগদো ক্রেসপো কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একুশের র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে লেগদো ক্রেসপো কলেজের শিক্ষার্থীরাসহ বাংলাদেশী অভিবাবকরা উপস্থিত ছিলেন। এ র‍্যালিটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।