ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

আনন্দ আয়োজনে স্পেনে বৃহত্তর ঢাকাবাসীর শীতকালীন বনভোজন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৩ পিএম

আনন্দ আয়োজনে স্পেনে বৃহত্তর ঢাকাবাসীর শীতকালীন বনভোজন
[youtube]eNDzFNRZkm4[/youtube] ইউরোপ জুড়ে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হলেও স্পেনের রাজধানী মাদ্রিদে নেই কোন তুষার। আর এই তুষারপাত দেখার জন্য মাদ্রিদের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেন আয়োজন করেছে শীতকালীন বনভোজন। রবিবার (১৭ ফেব্রুয়ারী) স্পেনের রাজধানী মাদ্রিদের অদূরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পোর্তো দে নাভাসেররাদা নামক স্থানে বরফে আচ্ছাদিত পাহাড়ের মধ্যে শীত কালীন এ বনভোজনের আয়োজন করা হয়। মাদ্রিদসহ স্পেনে বসবাসরত বৃহত্তর ঢাকাবাসী পোর্তো দে নাভাসেররাদা পর্যটন কেন্দ্রের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন।শীতকালীন ব্যাতিক্রমী এই বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া। সংগঠনের নির্বাহী সদস্য ও ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক এস এম মাসুদুর রহমানের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া। বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দসহ বৃহত্তর ঢাকার বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন। কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শীতকালীন এই বনভোজন এক মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী এ আয়োজনে বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ বেঙ্গল, ইকবাল বাহার, এম এম আরজু, আবুল খায়ের, সায়েম সরকার সানোয়ার হোসেন ছানুসহ দুই শতাধিক প্রবাসী শীতকালীন বনভোজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসী শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের আয়োজন।নানা ধরনের খেলায় অংশ নেন অতিথিরা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্থ সম্পাদক শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসাইন,প্রচার সম্পাদক আমির হোসাইন,তোফাজ্জল হোসেন, মাকসুদ সরকার। সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া ও নির্বাহী সদস্য এস এম মাসুদুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় যাদের সরব উপস্থিতিতে এই মিলনমেলা মুখরিত হয়ে ওঠে তারা হলেন বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সহ সভাপতি খলিলুর রহমান, আল আমীন, মোঃ স্বপন, সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন, কামরুজ্জামান মাসুম, নাফিস মামুন, মজিবুর সরকার, ক্রীরা সম্পাদক সাঈদ আনোয়ার,আইন বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন সিকদার, তোফাজ্জল হোসেন, মাকসুদ সরকার প্রমুখ। দিনব্যাপী এই আয়োজনে সকালের শীতকালীন পিঠা, দেশী ফলমূলসহ অন্যান্য খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া পুরুষ, নারী ও শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারী সকলের জন্য শুভেচ্ছা উপহার দেওয়া হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজনকে সফল করার জন্য বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের নির্বাহী কমিটির সকল সদস্য প্রত্যেক অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী দিনেও ইউরোপের বিভিন্ন দেশে সবাই নিয়ে একত্রে ঘুরতে যাওয়ার পরিকল্পকনা এবং অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা এবং স্পেনে বসবাসরত ঢাকাবাসীদের একত্র হয়ে কাজ করার আহবান জানান সংগঠনটির সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া ।