ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্পেনে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ফিতুর ২০২০’ এ বাংলাদেশের অংশগ্রহন ছিল না

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০, ০৭:৫৯ পিএম

স্পেনে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ফিতুর ২০২০’ এ বাংলাদেশের অংশগ্রহন ছিল না
স্পেনের মাদ্রিদে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ফিতুর ২০২০’। ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ‘ফিতুর’ এর ৪০তম আসরে বিশ্বের ১৬৫টি দেশের ১১ হাজার ৪০টি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ‘ফেরিয়া দে মাদ্রিদ’ নামক আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত এ মেলায় রেকর্ড সংখ্যক ২ লক্ষ ৫৫ হাজার দর্শনার্থী উপস্থিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমনপ্রিয় পর্যটকদের কাছে নিজেদের দেশের শিল্প, সংস্কৃতির পাশাপাশি পর্যটন স্থানগুলোকে পরিচয় করিয়ে দেয়া ও তাদের দেশ ভ্রমণে আগ্রহ সৃষ্টি করতে ‘ফিতুর’-এ ট্যুর অপারেটররা পাঁচদিন নানা কৌশলী ব্যবস্থার আয়োজন করেন। প্যাভিলিয়নের সামনে নিজস্ব সংস্কৃতির পোষাক পরিধান করে নৃত্য করতে কিংবা গান পরিবেশন করতেও দেখা গেছে। মেলায় কাতার এয়ারলাইন্স, ইবেরিয়া এয়ারলাইন্স ভ্রমণে তাদের নিত্য নতুন সেবা দর্শনার্থীদের সামনে তুলে ধরে। স্পেনের রেল যান রেনফে দর্শনার্থীদের জন্য নানা অফার এর ব্যবস্থা করে। পাশাপাশি বিভিন্ন দেশের প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য নানা উপহার সামগ্রী রাখা হয়। ‘ফিতুর ২০২০’ এ প্রতিদিনই ছিল বিভিন্ন বিষয়ের উপর সেমিনার, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি পর্যটন বিশেষজ্ঞরা বক্তব্য দেন। প্রতিবারের মতো এবারের পর্যটন মেলায়ও ‘পর্যটকদের স্বাস্থ্য’ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়। ‘ফিতুর হেল্থ’ নিয়ে ছিলো আলাদা প্যাভিলিয়ন ও সেমিনারের ব্যবস্থা। পর্যটন সংশ্লিষ্ট বিশ্বের বাণিজ্যিক তথ্য পাওয়া, পর্যটকদের মধ্যে নেটওয়ার্কিং সৃষ্টি করা, পর্যটন পণ্যের বৈশিষ্ট বিশ্লেষণ ও তুলনা, শিল্প বিবর্তন এবং প্রবণতা সম্পর্কিত তথ্যগুলোকে ‘ফিতুর’ এ প্রাধাণ্য দেয়া হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, ভারত এর পাশাপাশি দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক ট্যুরিজম সেক্টরে ‘গ্লোবাল মিটিং পয়েন্ট’ হিসেবে খ্যাত ‘ফিতুর’-এ বাংলাদেশের অংশগ্রহণ অনিয়মিত। বাংলাদেশ ২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৮ সালে মোট চারবার এ ‘ফিতুর’-এ অংশগ্রহণ করেছে। এ প্রসঙ্গে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে আগামী ২০২১ সালের ‘ফিতুর’-এ যাতে বাংলাদেশ অংশগ্রহণ করে, সে চেষ্টা আমরা করবো। প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে প্রতিবছর স্পেনের মাদ্রিদে ‘ফিতুর’ নামে এ আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের শতাধিক দেশের পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, পর্যটনবিষয়ক গবেষক, সাংবাদিক ও লেখকরা উপস্থিত থাকেন এ মেলায়। বিশ্বের বিভিন্ন দেশের লক্ষাধিক দর্শনার্থীর কাছে নিজেদের দেশের পর্যটন শিল্পকে পরিচয় কিংবা পৌঁছে দেয়ার সুযোগ নিতে তাই ‘ফিতুর’ এ অংশগ্রহণ করে শতাধিক দেশের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।