ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

মাদ্রিদে বরিশাল অ্যাসোসিয়েশনের বর্ষবরণ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০, ০৮:২০ পিএম

মাদ্রিদে বরিশাল অ্যাসোসিয়েশনের বর্ষবরণ
স্পেনের মাদ্রিদে বসবারসত বরিশাল বিভাগের প্রবাসীদের সংগঠন ‘বৃহত্তর বরিশাল বিভাগীয় অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ সভা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১২ জানুয়ারি) মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বৃহত্তর বরিশাল বিভাগের প্রবাসীদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। ‘বৃহত্তর বরিশাল বিভাগীয় অ্যাসোসিয়েশন’ এর সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসনুন জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত বর্ষবরণ সভায় বক্তারা নতুন বছরে নিজেদের মধ্যকার ঐক্য অটুট রেখে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রিদের বায়তুল মুকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার। তিনি মাদ্রিদে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বৃহত্তর বরিশাল বিভাগীয় অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন মনু, প্রবীন কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, কমিউনিটি নেতা আবুল খায়ের, হেমায়েত খান, সৈয়দ নাসিম, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ প্রমূখ। সভায় বৃহত্তর বরিশাল বিভাগীয় অ্যাসোসিয়েশন এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক খান, মিরন খান লালন, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন মবিন, গোলাম আযম, গোলাম কিবরিয়া, জাহিদ হাসান, সুজন মল্লিক, মো. রিয়াদ হোসেন মিলন, হাসান আল মামুন, শহীদুল্লাহ সুমন, মাকসুদ, আমিন প্রমূখ। সভা শেষে নতুন বছরে সকল প্রবাসীর যাতে উন্নয়ন হয়, সে কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।