ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্পেন বিএনপি’র বিজয় দিবস পালন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৩ পিএম

স্পেন বিএনপি’র বিজয় দিবস পালন
[youtube]Fx_fpnmKoNk[/youtube] বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় মাদ্রিদের মেহমান খানা রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। তিনি তার বক্তব্যে স্পেন বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। সভাপতির খোরশেদ আলম মজুমদার বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করে আরো বলেন, বিজয় মানে আনন্দ। কিন্তু বাংলাদেশের মানুষের মনে সে বিজয়ের আনন্দ নেই। খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপির নেতাকর্মীরা আনন্দে থাকতে পারে না। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।