ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:২২ পিএম

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

[youtube]-ZL5NE_ccjk[/youtube]

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশকে এই অবস্থানে নিয়ে গেছেন। তার এই ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১০ বছরে দেশে যত বাস্তবায়ন করেছেন তা অতীতে আর কখনোই হয়নি।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা ও বিরোধী দলের নেতা-সকলেই নারী। জাতীয় সংসদে মোট ৭৩ জন নারীর প্রতিনিধিত্ব রয়েছে। ঐতিহ্যগতভাবে কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশে এখন শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছে। তৈরি পোশাক ও ওষুধ শিল্পসহ তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে।

প্রতিমন্ত্রী সোমবার (১৬ ডিসেম্বর ২০১৯) বিকেলে স্পেনের রাজধানী মাদ্রিদস্থ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও মিনিস্টার এম হারুন আল রশিদের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দূতাবাসের ব্যাক্তিগত কর্মকর্তা এ এস এম রেজাশাহ পাহলভী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

দূতাবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. শরিফুল ইসলাম, কমার্শিয়াল কউন্সিলর মো: রেদোয়ান আহমদ ও বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও মিনিস্টার হারুন আল রশিদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি তাদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা আজ সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে।

অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। এসময় তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো সকল বীর নারীকে। এসময় তিনি স্পেন প্রবাসীসহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানান।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন স্পেন প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।