ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্পেনে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ০১:০৭ এএম

স্পেনে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে স্পনেের দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়।সকাল ১১টায় দূতাবাস হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। মিনিস্টার ও দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান বাণিজ্যিক সচিব রেদওয়ান আহমেদ ও প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২১ বছর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ কিংবা স্বাধনিতার চেতনা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তাই ঐ সময়ের প্রজন্মকে দোষারূপ না করে তাদেরকে সঠিক ইতিহাস জানালে সে প্রজন্মও পথভ্রষ্ট হবেনা। তিনি প্রবাসে নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর জন্যও গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসীদেরও অবদান রাখার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আওয়ামী লীগ স্পেন শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম সেলিম, মো. বদরুল মাস্টার, আব্দুর রহমান, সদস্য আইয়ূব আলী সোহাগ, আওয়ামী লীগ নেতা ইফতেখার আলম, হানিফ মিয়াজী, ছাত্রলীগ স্পেন শাখার প্রাক্তন সভাপতি ইসমাইল হোসেন রায়হান প্রমূখ। বঙ্গবন্ধুর খুনীদের অন্যতম শরিফুল হক ডালিমের স্পেনে অবস্থান নিশ্চিত কি না- অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার সরাসরি কোন মন্তব্য না করে বলেন, বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।