ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বার্সেলোনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ০৬:২৫ পিএম

বার্সেলোনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
স্পেনের বার্সেলোনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বার্সেলোনার কারেতাস সড়কের একটি হলরুমে আওয়ামী স্বেচ্চাসেবক লীগ কাতালোনিয়া শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতালোনিয়া শাখার সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা সালামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন। বিশেষ অতিথি ছিলেন কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু এবং কাতালোনিয়া স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা গাজী মো. কামরুল হাসান খান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মো. হানিফ শরীফ, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আব্দুল গণি এনাম, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাওলাদার, মাসুদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ইলিয়াছ মিয়া, জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মোজাফফর হোসেন, সহ প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সুজাদুর রহমান, ক্রীড়া সম্পাদক আবদাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ আহমেদ, সদস্য নিজাম উদ্দিন, আব্দুল আলিম, জসিম উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে হলে প্রবাসের মাঠিতে বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ সহ সকল অঙ্গসংগঠন গুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আলোচনা সভা শেষে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। [youtube]AuUDcHWKzfg[/youtube] কণ্ঠ: জিনাত শফিক