ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামীকাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী এখনও তার সরকারের দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন।

স্টারমার যদি পদত্যাগ করেন বা ক্ষমতা হারান, তাহলে এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রীর মুখ দেখবে। প্রায় দুই শতাব্দীর মধ্যে এটি হবে নেতৃত্ব পরিবর্তনের সর্বোচ্চ হার। বিশ্লেষকদের মতে, জনসেবা উন্নয়ন এবং অবৈধ অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক সরকারের ব্যর্থতার প্রতি জনঅসন্তোষের প্রতিফলন এটি।

রবিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়ার স্টারমার সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে তার বিদায়ের একটি সময়সীমা নির্ধারণ করতে পারেন।

কয়েক মাস ধরেই চাপের মুখে স্টারমার

গত কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। তবে শুক্রবার পরিস্থিতি নতুন মোড় নেয়, যখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম পার্লামেন্টের একটি আসনে জয়লাভ করেন। এর ফলে লেবার পার্টির নেতৃত্বে স্টারমারের অবস্থান আরও চ্যালেঞ্জের মুখে পড়ে।

অবজারভার জানিয়েছে, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। লেবার পার্টির শীর্ষ নেতারা সোমবারের মধ্যে তার কাছ থেকে একটি স্পষ্ট অবস্থান জানতে চান।

নেতৃত্বের লড়াইয়ে পিছু হটবেন না বলেছিলেন

গত শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি লেবার পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে দলকে যেন দুর্বল না করা হয়।

২০২৪ সালের নির্বাচনে মধ্য-বামপন্থী লেবার পার্টিকে বড় জয় এনে দিলেও পরবর্তীতে একাধিক কেলেঙ্কারি এবং নীতিগত ইউ-টার্নের কারণে জনপ্রিয়তা হারান স্টারমার। এতে অনেক ভোটারের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে, তিনি জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন না।

দলের ভেতরেই বাড়ছে বিরোধিতা

রয়টার্স-এর হিসাব অনুযায়ী, লেবার পার্টির ১০০ জনের বেশি আইনপ্রণেতা প্রকাশ্যে বলেছেন যে তারা স্টারমারের পদত্যাগ অথবা বিদায়ের সময়সূচি ঘোষণার পক্ষে। হাউস অব কমন্সে এটি লেবার পার্টির মোট প্রতিনিধির প্রায় এক-চতুর্থাংশ।

সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় অ্যান্ডি বার্নহ্যাম

৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহ্যামকে অনেকেই স্টারমারের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন। আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক কিংবা আনুষ্ঠানিক নেতৃত্ব নির্বাচন—দুই ক্ষেত্রেই তার নাম সামনে রয়েছে।

উত্তর ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে তিনি লেবার পার্টির ভেতরে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। শুক্রবার একটি শূন্য সংসদীয় আসনের নির্বাচনে নাইজেল ফারাজের ডানপন্থী জনতুষ্টিবাদী দলের চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় পান তিনি।

যদিও বার্নহ্যাম এখনও আনুষ্ঠানিকভাবে স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাননি, তবে বিজয়-পরবর্তী ভাষণে তিনি দেশের জন্য নতুন পথের প্রতিশ্রুতি দিয়েছেন। তার ঘনিষ্ঠরা স্টারমারকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

অর্থমন্ত্রীকে সরানোর গুঞ্জন

শনিবার টাইমস পত্রিকা জানিয়েছে, বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসকে বরখাস্ত করতে পারেন। তার উপদেষ্টাদের মতে, রিভস সরকারের নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছেন। তবে এ প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স