ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

হে বন্ধু বিদায়...

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ০৫:৪৭ পিএম

হে বন্ধু বিদায়...
সব কিছু ভেঙ্গে চুরমার করে আমাদের ফয়সাল ভাই চলে গেছেন। পৃথিবীর এই কোলাহলে তাকে আর আমরা খুঁজে পাবোনা! আর দেখবো না ভরা জোৎস্নার মতো তার ভুবন ভুলানো মিষ্টি হাসি। বিলাতের জোৎস্না মেখেই তিনি মিশে গেছেন ওই দূর নক্ষত্রের ভিড়ে। তিনি এখন কেবলই অসীম এবং অনন্তের বাসিন্দা! ইন্না লিল্লাহি ... ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: আব্দুল মাবুদ চৌধুরী ওরফে ফয়সাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত‍্য‍াগ করেছেন বুধবার রাতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। বাংলাদেশে তার আদি বাড়ি হবিগজ্ঞের নবীগজ্ঞ থানার কামারগাঁও। তিনি সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। এমবিবিএস করেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ থেকে। ১১ বছরের কন‍্যা ওয়ারিশা, ১৮ বছরের পুত্র ইনতিসার আর আমাদের সবার প্রিয় রাণী ভাবীর বুকফাটা আতর্নাদ এবং বিলাতে বাঙ্গালী কমিউনিটির হাহাকার ও কর্মস্থলের সহকর্মী ডাক্তারদের সকল চেষ্টা ব‍্যর্থ করে তিনি আমাদের কাছ থেকে চির বিদায় নিলেন। স্বপ্ন দিয়ে গড়া একটি অপুর্ব সুন্দর জীবন শেষ হলো স্মৃতি দিয়ে - নির্ধারিত সময়ের অনেক আগেই...। এই স্মৃতি অনেক বেদনার, এই মৃত্যু অনেক ভারী! হে বন্ধু বিদায় ... (আপডেট লন্ডন সময় বুধবার রাত ২টা)