ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

যুক্তরাজ্যে ১২ কোটি পাউন্ডের হেরোইন জব্দ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০০ পিএম

যুক্তরাজ্যে ১২ কোটি পাউন্ডের হেরোইন জব্দ
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় হেরোইনের চালান শুক্রবার (৩০ আগস্ট) ফ্লেক্সিস্টোন বন্দর থেকে জব্দ করা হয়েছে। এমভি জিব্রাল্টার নামের একটি কন্টেইনার জাহাজ থেকে উদ্ধার করা হেরোইনের পরিমাণ ১.৩ টন। যার বাজার মূল্য প্রায় ১২ কোটি পাউন্ড। ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বরাতে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। জাহাজটি ঘাটে নোঙ্গর করার পর প্রায় ছয় ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে এনসিএ এবং বর্ডার ফোর্স কর্মকর্তারা তোয়ালা এবং ড্রেসিং গাউনের ভেতরে মোড়ানো অবস্থায় হেরোইনের প্যাকিংবক্সগুলো উদ্ধার করে। ভিডিও থেকে দেখা যায় প্যাকিংবক্সগুলোতে প্রোটিন পাউডার লেবেল লাগানো ছিল। গোয়েন্দারা মনে করছেন, এমভি জিব্রাল্টারে করে হেরোইনের চালানটি বেলজিয়ামে পাঠানো হচ্ছিলো। যাত্রাপথে যুক্তরাজ্যে জাহাজটি নোঙর করেছিল। তখনই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। এই হেরোইন চোরাচালানের সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী