ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

স্পেন দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০২:৩০ এএম

স্পেন দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন
স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও পরে দূতাবাস সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদের সঞ্চালনায় সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রউফ মন্ডল ও উপস্থিত অতিথিবৃন্দ। কাউন্সিলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্পেনে প্রবাসী সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন। দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল বলেন, স্বাধীনতার যে অর্জন রয়েছে আমাদের, তা ধরে রাখতে হবে। বাংলাদেশ এখন বিশ্বের ৪৩তম বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং ২০৩৫ সালে ২৫তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এখন উন্নয়নের পথে রয়েছে, তাতে ২০৪১ সালের ভেতরেই একটি সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সে উন্নয়নের পথে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের অনুরোধ জানান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক মো. রিজভী আলম প্রমূখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদসহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্পেনের রাজা ফিলিপে ষষ্ঠ এর প্রদত্ত শুভেচ্ছা বার্তাটি বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস এর পাঠকরা ভিডিও দেখানো হয়। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। প্রসঙ্গত, কোভিড-১৯ এর কারণে দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশ দূতাবাসের কোন অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করতে পারেননি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আজ সীমিত সংখ্যক স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানায়। স্পেন সরকার কর্তৃক প্রদত্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দিবসটি উদযাপন করা হয়।