ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

‘ছাত্রলীগের সন্ত্রাস-দুর্নীতি দেশের সর্বনাশ ডেকে এনেছিল’

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৯ পিএম

‘ছাত্রলীগের সন্ত্রাস-দুর্নীতি দেশের সর্বনাশ ডেকে এনেছিল’
‘ছাত্রলীগের দানবীয় সন্ত্রাস-দুর্নীতি অতীতে দেশের সর্বনাশ ডেকে এনেছিল। বর্তমানেও সে আশঙ্কা দেখা দিয়েছে।’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সোমবার (২৩ ডিসেম্বর)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডাকসু’র ভিপি নূরকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। রবিবার (২২ ডিসেম্বর) ডাকসু কার্যালয়ের অভ্যন্তরে গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার ঘটনায় গুরুতর আহত হন ভিপি নূরুল হক নূর, ফারাবি ও অন্যান্যরা। তাদের দেখতে হাসপাতালে যান স্বাধীনতাত্তোর ডাকসু’র প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। এসময় তিনি নূরের সাথে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ফারাবি ও অন্যান্যদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি। এসময় তিনি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। নুরসহ ছাত্রদের ওপর নৃশংস আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে হাসপাতালে অপেক্ষমান সাংবাদিক ও ছাত্রদের উদ্দেশ্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতি-সাধারণ সম্পদকের উপস্থিতিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ছাত্রলীগের নেতাকর্মীরা যে আক্রমণ চালিয়েছে তা ক্ষমার অযোগ্য। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করতে হবে। ডাকসুর সাবেক ভিপি সেলিম সরকার ও সংশ্লিষ্ট মহলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, স্বাধীনতাত্তোরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত খুনের আসামি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছিল। তাদের সন্ত্রাস বিশ্ববিদ্যালয়কে কেবল অস্থিতিশীল করেনি জাতীয় পর্যায়ে দুর্যোগ বয়ে এনেছিল। আজও সেই আশঙ্কা দেখা দিয়েছে। সরকার দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা দুর্নীতি ও সন্ত্রাসে এমনভাবে জড়িয়ে পড়েছে যা দেশে বড় ধরণের বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে। এর দায় একদিকে যেমন সরকার ও ক্ষমতাসীনদের তেমনি তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও। ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও তিনি দাবি জানান।