ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

পর্তুগালে ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ০৭:২৯ পিএম

পর্তুগালে ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
[youtube]Siof5fj57uM[/youtube] যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে বাংলাদেশ দূতাবাস, লিসবন ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এরপর পর্তুগাল আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান‍্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী এবং সভা পরিচালনা করেন দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল মামুন রাজি। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সিনিয়র সহ সভাপতি মিয়া ফরহাদ,সহ সভাপতি মহসিন হাবিব ভূইঁয়া,কমিউনিটি ‍ব‍্যক্তিত্ব শোয়েব মিয়া, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, এ্যাডভোকেট হাবিব ও ছাত্রলীগ নেতা শাহাজালাল সহ আরো অনেকে। আলোচনা পর্বে উপস্থিত সকলেই তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ও ঐন্দ্রজালিক এই ভাষণের সার্বজনীন আবেদনের বিষয় তুলে ধরেন। আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন মান্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ।তিনি বলেন বঙ্গবন্ধু নির্দিষ্ট কোনো দলের নেতা নন, তিনি সকল দলের, সকল মানুষের। সর্বোপরি তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসাইন, এম এ বাশীর, সোহেল খান, উজ্জ্বল, কাওসার সহ আরো অনেকে। সবশেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।