ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মিসরের কায়রোতে এনআরবি'র সেমিনার অনুষ্টিত

প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ১০:৪৪ পিএম

মিসরের কায়রোতে এনআরবি'র সেমিনার অনুষ্টিত
ওয়ানবাংলানিউজ: গত ২৪ জুন সোমবার মিসরের কায়রো শহরে মাতৃ ভূমির প্রতি দায়িত্ব পালনের আহ্বানের মধ্যে দিয়ে অনুষ্টিত হয়ে গেলো সেন্টার ফর এনআরবি'র মিসর কনফারেন্স। সেন্টার ফর এনআরবি'র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার। মিশন প্রধান আব্দুর রউফ মন্ডলের পরিচালনায় উক্ত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী মেহেদুল জাহান রুহানি, ব্যবসায়ী নজরুল ইসলাম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালমান মোহাম্মদ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো: রেজাউল ইসলাম তানভীর, চিকিৎসক ড: তওহীদ, সাংবাদিক উজ্জ্বল হোসেন খান,দা: জান্নাতুল নাইমা, ব্যবসায়ী জহিরুলইসলাম, আলেকজান্দ্রিয়া থেকে আগত মোহাম্মদ সারোয়ার, রবিউল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম ও সাদ্দাম খান প্রমুখ। সেমিনারের শুরুতে কালামে পাক থাকে তেলাওয়াত করেন আল আজহার বিশবিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন আব্দুর রউফ ও বৃটেনের রানী এলিজাবেথের বাণী উপস্থাপন করেন মিজ নাহলে। বাংলাদেশ দূতাবাস কায়রো এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড: মসিউর রহমান পাসপোর্ট নবায়ন ফি কমানো, ছাত্র বৃত্তি বৃদ্ধি করা ও পণ্য আমদানিতে টেক্স সুবিধা বিবেচনার আশ্বাস দেন। তিনি মিসর প্রবাসী ছাত্র, ব্যবসায়ী ও শ্রমিকদের স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে মাতৃ ভূমির ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান। রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার কনসুলার সেবা বৃদ্ধি ও দেশের প্রতি দায়িত্ব পালনে সকলকে সাথে নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন। সভাপতির বক্তব্যে সেকিল চৌধুরী কায়রোর সাথে সর্বাধিক সম্পর্ক উন্নয়ন, দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা প্রকাশে সর্ব স্তরের প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হলে আয়োজিত কায়রো সম্মেলনে মিসরের বিভিন্ন শর থেকে প্রবাসী বাংলাদেশিরা যোগদান করেন।