ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

ঢাকার উত্তরায় গুণীজন সম্মাননা পদক-২০১৮ পেলেন মাহবুব আমিন মিঠু

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ পিএম

ঢাকার উত্তরায় গুণীজন সম্মাননা পদক-২০১৮ পেলেন  মাহবুব আমিন মিঠু

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মবার্ষিক উপলক্ষে রাজধানীর উত্তরায় ২৮ সেপ্টেম্বর,শুক্রবার ক্ষুদ্র ও কুটির শিল্প মিলনায়তনে নাট্যদল "থিয়েটার ভূবন" মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক প্রদর্শনী ও গুণীজন সম্মাননা-২০১৮ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সাংসদ,সাবেক ডাক-টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি।

বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আফসার উদ্দিন খান,মাহমুদা ইদ্রিস,হাসানুজ্জামান আকন্দ স্বপন। সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ।

বৃহত্তর উত্তরায় এক যুগেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতাঞ্জলি ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা,সাংস্কৃতিক যোদ্ধা, উত্তরার কৃতিসন্তান মাহবুব আমীন মিঠুকে "থিয়েটার ভূবন গুণীজন সম্মাননা-২০১৮" প্রদান করা হয়।

  • অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট সাহারা খাতুন এমপি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মুক্তিযুদ্ধের নাটক প্রদর্শন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আয়োজন করায় থিয়েটার ভুবনকে ধন্যবাদ জানিয়ে বলেন,মাহবুব আমীন মিঠু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক আলোচিত নাম। তাঁর নিরলস প্রচেষ্টায় উত্তরায় সাংস্কৃতিক কর্মীদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ ও শিল্পকলা একাডেমি নির্মাণ এখন বাস্তবতায় রূপ নিচ্ছে। তাঁকে সম্মাননা পদক-২০১৮ প্রদান করে থিয়েটার ভুবন ও উত্তরাবাসী তাদের সামাজিক দায়িত্ব পালন করেছে।তিনি মাহবুব আমীন মিঠু ও সাংস্কৃতিক কর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

একাগ্রতা ও দৃঢ়চেতা মনোভাব নিয়ে এগিয়ে চলা নিবেদিত এ সাংস্কৃতিক সংগঠকের কর্মকাণ্ডেরর ভুয়সী প্রশংসা করেন অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।

সবশেষে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে থিয়েটার ভুবন প্রযোজনা-১০ এম ইদ্রিস আহমদের রচনা ও এস সিদ্দিকুর রহমানের নির্দেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক "বাইছাব" প্রদর্শন করা হয়।

প্রতিবেদনঃ সুমু মির্জা: 52bangla tv, Dhaka, Bangladesh