ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন
ছবি: বনি আমিন এর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

ইতালির রাজধানী রোমে প্রবাসী বাঙালিদের একাংশের হাতে শারীরিক হামলার শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন।

গত ২১ জুলাই মঙ্গলবার রাতে রোমের বাঙালি অধ্যুষিত তরপিনাতারা এলাকায় এই ঘটনা ঘটে। প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের পর বনি আমিন স্থানীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং প্রবাসী কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে এক ব্যক্তি বনি আমিনকে জড়িয়ে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে আরও কয়েকজন তাঁকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাঁকে মাটিতে ফেলে একদল যুবক এলোপাতাড়ি কিল, ঘুষি লাথি মারতে থাকে বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওতে হামলাকারীদের বাংলাদেশি আঞ্চলিক ভাষার টানে গালিগালাজ করতে শোনা যায় এবং তাঁরা বনি আমিনকে বারবার "মৌলবাদী" "দেশদ্রোহী" বলে সম্বোধন করছিলেন বলে শোনা গেছে।

জানা গেছে, মায়ের ইচ্ছাপূরণে ছোট ভাই জিলানীকে নিয়ে সম্প্রতি ইউরোপ সফরে বের হন বনি আমিন এবং ভ্রমণের অংশ হিসেবে গত দুই দিন ধরে রোমে অবস্থান করছিলেন।

হামলাকারীদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে ঢাকা টাইমসের একটি প্রতিবেদন ফেসবুকের বিভিন্ন পোস্ট অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

তবে এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি।

হামলার শিকার হওয়ার পর বনি আমিন রোমের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হামলাকারীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেন এবং বর্তমানে ইতালীয় পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, রোমের এই ঘটনার আগে যুক্তরাজ্যের লন্ডনেও প্রবাসী বাঙালিদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন বনি আমিন। লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় একদল যুবক তাঁকে ঘিরে ধরে কটূক্তি করে এবং "ভুয়া ভুয়া" স্লোগান দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে বলে জানা যায়। সেসময় তাঁর বিরুদ্ধে ধর্ম সংক্রান্ত মন্তব্য, রাজনৈতিক অবস্থান এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হওয়ার অভিযোগ তোলা হয়েছিল, যা বনি আমিন নিজে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন এবং পরবর্তীতে লন্ডনের একটি স্থানীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছিলেন।

সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম ,৫২বাংলা