ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম

ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে

ইংল্যান্ডের সবচেয়ে দরিদ্র এলাকার শিশুরা উন্নত এলাকার শিশুদের তুলনায় শসনতন্ত্র বা ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ৪০ শতাংশ বেশি ঝুঁকিতে রয়েছে। এনএইচএস ইংল্যান্ডের (NHS England) সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ‘ইমপ্যাক্ট অন আরবান হেলথ’ (Impact on Urban Health)-এর এক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ সালে ইংল্যান্ডের সবচেয়ে বঞ্চিত বা দরিদ্র এলাকার প্রতি ১ লাখ শিশুর মধ্যে ১,৯৪১ জন শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ও শসনতন্ত্রের জটিল সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছে।
বিপরীতে, সবচেয়ে ধনী ও উন্নত এলাকার প্রতি ১ লাখ শিশুর মধ্যে এই সংখ্যাটি ছিল ১,৩৮০ জন। মোট হিসেবে দরিদ্র এলাকাগুলোতে শিশু ভর্তির হার প্রায় ৮২ শতাংশ বেশি, যা জনসংখ্যার অনুপাত বিবেচনায় ৪১ শতাংশের সমান।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই বৈষম্যের পেছনে বায়ু দূষণ একটি প্রধান কারণ। পাশাপাশি স্যাঁতসেঁতে ও নিম্নমানের আবাসন ব্যবস্থা, ঘনবসতি, অপর্যাপ্ত হিটিং সুবিধা এবং ঘরের ভেতরের দূষিত পরিবেশ শিশুদের শ্বাসতন্ত্রকে বেশি ঝুঁকিতে ফেলছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জ্যেষ্ঠ গবেষক ড. গর্গো বারানাই জানান, ছোটবেলায় ফুসফুসের সংক্রমণ শিশুদের স্বাস্থ্য ও বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।


যুক্তরাজ্যে প্রতি বছর বায়ু দূষণের কারণে আনুমানিক ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা অবিলম্বে সরকারের পক্ষ থেকে জাতীয় বায়ু সুরক্ষা আইন (Clean Air Act) সংস্কার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নীতিমালা অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান