ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত পাকিস্তানি শিয়া মুসলিমদের একটি অংশ অভিযোগ করেছেন, তাদের ধর্মীয় পরিচয়ের কারণে চাকরি হারাতে হচ্ছে এবং অনেককে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে বহু প্রবাসীর ব্যাংক হিসাব জব্দ করে দেওয়ারও অভিযোগ উঠেছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ধরনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনপিআরের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ইউএইতে কর্মরত বহু পাকিস্তানি শিয়া মুসলিমকে হঠাৎ পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয়। পরে তাদের আটক করে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অনেকেই জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো অপরাধ বা অভিযোগের কথা জানানো হয়নি।

প্রবাসীদের অভিযোগ, নিরাপত্তা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই শিয়া মসজিদ ধর্মীয় কার্যক্রমের ওপর নজরদারি চালাচ্ছে। দুবাইয়ে ট্যাক্সিচালক হিসেবে কর্মরত এক পাকিস্তানি শিয়া জানান, নিয়মিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পর থেকেই তিনি নজরদারির মধ্যে ছিলেন এবং পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়।

পাকিস্তানের কয়েকজন আইনপ্রণেতা শিয়া সম্প্রদায়ের নেতাদের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কয়েক হাজার শিয়া মুসলিমকে ইউএই থেকে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্রমতে এই সংখ্যা হাজার থেকে ১৮ হাজারের মধ্যে হতে পারে, তবে প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

বহিষ্কৃতদের মধ্যে আরসালান হুসেইন বুখারি নামে একজন জানান, একটি ফোনকলের মাধ্যমে তাকে হঠাৎ পুলিশ স্টেশনে যেতে বলা হয়। পরে তাকে একটি আটক কেন্দ্রে নেওয়া হয়, যেখানে হাজারো মানুষকে বহিষ্কারের অপেক্ষায় রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন, সেখানে তাদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে।

আরও উদ্বেগজনক বিষয় হলো, বহিষ্কৃত অনেক প্রবাসী দেশে ফিরে দেখেছেন তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফলে বছরের পর বছর পরিশ্রম করে জমানো অর্থও তারা তুলতে পারছেন না। কেউ কেউ চাকরি, ব্যবসা, ব্যক্তিগত সম্পত্তি সঞ্চয় হারিয়ে নিঃস্ব অবস্থায় পাকিস্তানে ফিরেছেন।