ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০১:১৯ পিএম

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ২০৭ আসনে জয় পেয়ে নতুন ইতিহাস গড়েছে বিজেপি। টানা ১১ বছর ক্ষমতায় থাকার পর ভরাডুবি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের এই বাঙালি অধ্যুষিত রাজ্য থেকে সহিংসতার খবর আসতে শুরু করেছে।

কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট এলাকায় একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থান থেকেও সহিংসতার অভিযোগ পাওয়া যাচ্ছে। আজ বুধবার (৬ মে) ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসব ঘটনার চিত্র প্রকাশিত হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, জেলার পর জেলায় তাদের দলীয় কার্যালয় দখল ও ভাঙচুর করা হচ্ছে।

নিউমার্কেটে মাংসের দোকান ভাঙার অভিযোগ

কলকাতার নিউমার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিল থেকে বুলডোজার ব্যবহার করে একটি মাংসের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি দাবি করেন, পুলিশের অনুমতি নিয়েই ওই বিজয় মিছিল বের করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সিআরপিএফের (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ) সদস্যদের উপস্থিতিতে দোকানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

ডেরেক তার পোস্টে লেখেন, 'মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, পুলিশের অনুমতিসাপেক্ষেই, মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপন হিসাবেই তা করা হয়েছে। সিএপিএফ কাছেই দাঁড়িয়ে ছিল। আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি।'

তবে ডেরেকের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মিছিলের অনুমতি দেওয়া হলেও বুলডোজার সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লোকসভার সদস্য মহুয়া মৈত্রও এই ঘটনার একটি ভিডিও এক্সে শেয়ার করেছেন।

অগ্নিসংযোগের অভিযোগ

গত মঙ্গলবার জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এক্সে দেওয়া পোস্টে তৃণমূলের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘বিজেপির দুষ্কৃতিকারীরা জগৎবল্লভপুরে তৃণমূলের পার্টি অফিসে অগ্নিসংযোগ করেছে—বাংলার মানুষকে এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে, এই ঘটনা তারই একটি উদ্বেগজনক প্রতিফলন।’

সন্দেশখালি ও বীরভূমে সহিংসতা

ভোটের ফল ঘোষণার পর সন্দেশখালির ন্যাজাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে থানার ওসি ও দুই কনস্টেবল গুলিবিদ্ধ হন।

বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।

তৃণমূল ও বিজেপি কর্মী হত্যার অভিযোগ

দ্বিতীয় ধাপের ভোটের দিন কলকাতার বেলেঘাটায় তৃণমূল কংগ্রেসের এক বুথ এজেন্টকে হত্যার অভিযোগ উঠেছে।

এ ছাড়া নিউ টাউনে এক বিজেপি কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরেও এক বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই সহিংসতা

ভোটের আগে জানানো হয়েছিল, আগামী দুই মাস পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তবে তাদের উপস্থিতিতেই ভোট-পরবর্তী সহিংসতা শুরু হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।