ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১২:২৯ পিএম

ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তবে ইসলামিক প্রজাতন্ত্রটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’—এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনায় দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন ভেঙে পড়ার মুখে।

সোমবার (৪ মে) পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের সূচনা হয়েছে। ওইদিন ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে, আর ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌযান গুলি করে ডুবিয়ে দিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বিষয়টি তুলে ধরে আবারও ইরানকে হুমকি দেন।

তিনি বলেন, “আগে যা ছিল তার তুলনায় আমাদের কাছে অনেক বেশি আর অনেক উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ আছে। আমাদের কাছে সেরা সরঞ্জাম আছে। সারা বিশ্বজুড়ে আমাদের সামগ্রী রয়েছে।

“বিশ্বজুড়ে আমাদের ঘাঁটি আছে। সবগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ করা আছে। আমরা ওই সব সামগ্রী ব্যবহার করতে পারবো আর যদি দরকার হয় করবো।”

সোমবার মার্কিন সামরিক বাহিনী ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে ট্রাম্পের একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই পরিকল্পনার আওতায় জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালি পার করানো এবং গুরুত্বপূর্ণ এই জলপথে সম্ভাব্য ইরানি অবরোধ ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়াশিংটন দাবি করেছে, তারা দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি পার হতে সহায়তা করেছে। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানিয়েছেন, ওই এলাকায় ৮৭টি দেশের জাহাজ আটকা পড়ে আছে এবং তারা এই সংঘাতের ‘নিরপরাধ দর্শক’।

এক বিবৃতিতে কুপার বলেন, “ওই সংকীর্ণ বাণিজ্য করিডরের মধ্য দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পার হতে সাহায্য করার প্রেসিডেন্টের সংকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা (হরমুজ প্রণালি) দিয়ে জাহাজ চলাচল শুরু করতে উৎসাহিত করার জন্য গত ১২ ঘণ্টায় বহু জাহাজ ও জাহাজ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি।”

তবে মার্কিন নিশ্চয়তার পরিপ্রেক্ষিতে জাহাজগুলোর প্রতিক্রিয়া কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতিতে এক সামরিক সূত্র জানিয়েছে, “বেশ কয়েকটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মার্কিন দাবি মিথ্যা।”

সোমবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তাদের একটি জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে যায়, এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

পৃথকভাবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, একই এলাকায় আরও দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

এসব ঘটনার পর ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালির আশপাশে অবস্থানরত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা এখনো রয়েছে—এমন বার্তা দিতে পারে ইরান।