ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম

ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর

ইতালির বেরগামো শহরে ট্রেন দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৫৫) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) সকালে কর্মস্থলে যাওয়ার পথে বেরগামোর লেভাতে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান–এর শ্রম কাউন্সেলর মেহরুবা ইসলাম বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা ইতালির জরুরি নম্বর ১১২–এ ফোন করলে পুলিশ ও চিকিৎসক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ উদ্ধার করে কাছের একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, প্রায় ২৭ বছর আগে জীবিকার সন্ধানে ইতালিতে যান শফিকুল। সেখানে শ্রমিক হিসেবে কাজ করে তিনি দেশে থাকা স্ত্রী ও চার সন্তানের ভরণপোষণ চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।

শ্রম কাউন্সেলর মেহরুবা ইসলাম জানিয়েছেন, তদন্ত শেষ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।