ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

কংগ্রেসের আবারও পরাজয়:মোদিকে অভিনন্দন জানালেন রাহুল

প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৭:১৩ এএম

কংগ্রেসের আবারও পরাজয়:মোদিকে অভিনন্দন জানালেন রাহুল
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে হার মেনে নিলেন বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। নির্বাচনী ফলাফল পরবর্তী দলীয় অবস্থান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সংবাদ সম্মেলনে এ হার মেনে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে শুভেচ্ছা জানান তিনি। কংগ্রেসের এই সভাপতি বলেন, এটা জনগণের সিদ্ধান্ত। তিনি বলেন, জনগণ পরিষ্কারভাবে তাদের সিদ্ধান্ত দিয়েছে। আমি পরিষ্কারভাবে বলেছি, জনতাই মালিক। গতবারের নির্বাচনের (২০১৪ সালের) চেয়ে এবার বিধ্বংসী রূপে জয়ী হতে যাচ্ছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি। দেশটির জাতীয় এই নির্বাচনে তিন শতাধিক আসনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে হিন্দুত্ববাদী এই রাজনৈতিক দল। ৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০'র বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬। গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করছে। বিজেপির বিশাল ব্যবধানের এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন। এতে তিনি বলেছেন, আবারও ভারত জিতেছে। ভূমিধস এই জয়ের পর টুইটে নরেন্দ্র মোদি বলেন, আমরা একসঙ্গে লড়বো। একসঙ্গে সমৃদ্ধ হবো। আমরা একত্রে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারত গড়বো। ভারত আবারও জয়ী হয়েছে। বিজয় ভারত। ভারতের এবারের এই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই ক্ষমতাসীন বিজেপি তিন শতাধিক আসনে জয়ী হতে যাচ্ছে বলে বুথ ফেরত জরিপে আভাস দেয়া হয়। দেশটির কট্টর ডানপন্থী দলগুলোর নেতৃত্বদানকারী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট প্রথম ছয় দফার ৪৮৩ আসনের মধ্যে ২৯২ থেকে ৩১২টি আসনে জয়ী হতে পারে বলে জানানো হয়। এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক টেলিগ্রাম বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। চিরবৈরী প্রতিবেশী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এক শুভেচ্ছা বার্তায় মোদিকে অভিনন্দন জানিয়েছেন।