ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান

প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৩:৩৯ পিএম

বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান

যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বিরতির পর এবার কূটনৈতিক ময়দানে সরব হয়েছে ভারত ও পাকিস্তান। নিজ নিজ অবস্থান তুলে ধরতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিতে দুই দেশ পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে।

শনিবার (১৭ মে ২০২৫) পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং এই ইস্যুতে দেশটির উদ্বেগ আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল গঠন করেছে ভারত। এসব দল বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক সফরে যাবে।

ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ অবস্থান এবং কঠোর মনোভাব বিশ্ববাসীর কাছে তুলে ধরা এই মিশনের মূল উদ্দেশ্য। প্রতিটি দলে একজন বা একাধিক সাবেক কূটনীতিক থাকছেন।

এই সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন কংগ্রেস এমপি শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন কংগ্রেসের আনন্দ শর্মা ও মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, সিপিআইএমের ব্রিট্টাস, বিজেপির শমীক ভট্টাচার্য, রাজীব প্রতাপ রুডি ও অনুরাগ ঠাকুর। এছাড়া বিজেপির আদর্শগত বিরোধী দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিও প্রতিনিধিদলে রয়েছেন।

বিজেপির কট্টর বিরোধী হলেও, পহেলগাঁও হামলার পর রাজনৈতিক মতপার্থক্য ভুলে সরকারকে সমর্থন জানিয়েছেন ওয়াইসি। তিনি বলেন, "ভারত সেই জিয়াউল হকের সময় থেকেই পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসের শিকার। আমাদের এই বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।"

প্রতিনিধিদলগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সফর করবে। আগামী সপ্তাহ থেকেই এই কূটনৈতিক প্রচার অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানও আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান তুলে ধরতে কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দফতর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতের মিথ্যা প্রচারণা উন্মোচনের লক্ষ্যে” এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তানি প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুসাদিক মালিক, খুররম দস্তগীর খান, শেরি রেহমান, প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার, সিনেটর ফয়সাল সাবজওয়ারী, সাবেক পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া এবং সাবেক রাষ্ট্রদূত জালিল আব্বাস জিলানী।

এই দল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া সফর করবে।