ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা!

রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ক্যামেরা ব্যবহারে ইতিবাচক ফল পাওয়ার পর এই কার্যক্রম আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক আইন ভঙ্গের চারটি ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন আরও দুটি অপরাধে স্বয়ংক্রিয় মামলা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এবার গাড়ি চালানোর সময় সিট বেল্ট না বাঁধা এবং মোবাইল ফোনে কথা বলার বিষয় দুটিকে এআই ক্যামেরার স্বয়ংক্রিয় আইনি ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।

এর আগে ঢাকার ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৭টি এআই ক্যামেরা বসিয়ে চালানো পাইলট প্রকল্পে সফলতা মিলেছে। ডিএমপির দাবি, এসব প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিংয়ের নিয়ম না মানা এবং যেখানে-সেখানে গাড়ি পার্কিংয়ের মতো অনিয়মগুলো উল্লেখযোগ্যভাবে কমেছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন,

"উল্টো পথে গাড়ি চালানোকে আমরা সবচেয়ে গুরুতর ট্রাফিক অপরাধ হিসেবে বিবেচনা করি। এই প্রযুক্তির কারণে এটি অনেকটাই কমেছে। পর্যায়ক্রমে আরও কিছু বিষয় যুক্ত করা হবে, যার মধ্যে সিট বেল্ট না বাঁধা এবং ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার অন্যতম।"

  • চ্যালেঞ্জ ও ঢাকার পুরো ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন

এআই ক্যামেরা কার্যকরে কিছু বাস্তব চ্যালেঞ্জের কথাও জানিয়েছে পুলিশ। পাইলট প্রকল্পের অভিজ্ঞতায় দেখা গেছে, বিদ্যুৎ বিভ্রাট এবং ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় যানবাহনের গতি কমে গেলে এই স্বয়ংক্রিয় সিস্টেমে সাময়িক বিঘ্ন ঘটে।

এ বিষয়ে অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, প্রতিকূল পরিস্থিতিতে মাঝে মাঝে সিস্টেম বন্ধ রাখতে হলেও প্রযুক্তিগত এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কাজ করছে ডিএমপি।

এ সাফল্য ধরে রাখতে এবং পুরো রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে দেড় হাজারের বেশি এআই ক্যামেরা স্থাপনের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি পথচারীদের অনিয়ন্ত্রিত সড়ক পারাপার এবং বাসের যত্রতত্র যাত্রী ওঠানামার মানসিকতা বদলানো এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে পুলিশ।

এছাড়া রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে সরকারের চূড়ান্ত নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ডিএমপি।